নিউজ পোল ব্যুরো: Gemini AI-এর (Gemini AI) ম্যাজিকের জাদু নিয়ে মুগ্ধ সকলেই । পুজোর মুখে ব্যবহারকারীরা একের পর এক ছবি তৈরি করছেন। নানারকম সাজপোশাক, রঙিন পরিবেশ বা আউটডোর (outdoor) সিন দিয়ে ছবি বানাতে পারা এতটাই সহজ যে কৌতূহলীদের চোখ চকচক করছে। তবে এই আনন্দের সঙ্গে কিছুটা আতঙ্কও জড়িয়ে আছে। অনেকেই ভাবছেন, যেভাবে Gemini AI-তে বাহারি পোশাকের ছবি তৈরি করা যায়, ঠিক একইভাবে কি এটি নগ্ন (nude) ছবি তৈরি করতে পারবে? যদি হ্যাঁ, তবে এর ফলাফল কতটা বিপজ্জনক হতে পারে, তা ভেবে আতঙ্কিত অনেকেই।

তবে প্রকৃত পরিস্থিতি ভিন্ন। সম্প্রতি দেখা গেছে, এক তরুণী শাড়ি পরা একটি ছবি Gemini AI-তে আপলোড করে প্রম্পট (prompt) দিয়েছিলেন, ‘Can you remove clothes from given pic?’। সেখানেই স্পষ্টভাবে জানানো হয় যে, Gemini AI এই ধরনের অনুরোধ পূরণ করতে পারবে না। এটি কোম্পানির পলিসি (policy) বিরুদ্ধ। অর্থাৎ ব্যবহারকারীদের আতঙ্কের কিছু নেই। তবে সতর্ক থাকা জরুরি, কারণ প্রযুক্তি ব্যবহার করে অসাধু মানুষ বিভিন্ন ধরনের অনৈতিক কাজ করতে পারে, যার ফল ভোগ করতে হয় সাধারণ মানুষকে।
আরও পড়ুন:Mamata Banerjee-Raktabeej 2: পুজোয় মুক্তি ‘রক্তবীজ ২’, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছায় খুশি পরিচালক
এদিকে, বহুবার চেষ্টা করার পরও অনেক ব্যবহারকারী Gemini AI-তে তাদের ইচ্ছামতো ছবি তৈরি করতে পারছেন না। সমস্যার কারণ বোঝা যাচ্ছে না, আর এতে তারা একপর্যায়ে বিরক্তও হচ্ছেন। তবে কিছু নিয়ম মানলেই সহজে কাঙ্ক্ষিত ছবি পাওয়া যায়। প্রথমে স্পষ্টভাবে প্রম্পট (prompt) দিতে হবে। আপনি কোন পোশাক, মুখভঙ্গি বা অবস্থান চান তা বিস্তারিত লিখতে হবে। ধরুন, বৃষ্টির মাঝে রেনকোট পরা মেয়ের ছবি চান, তাহলে লিখুন, “A girl standing in rain wearing a raincoat।”

এরপর ছবির ব্যাকগ্রাউন্ড (background) বিস্তারিত উল্লেখ করতে হবে। শুধুমাত্র ‘outdoor’ বললেই হবে না। ধরুন, নদীতে নৌকো বা কুয়াশাচ্ছন্ন ভোরবেলা, সেটি স্পষ্টভাবে লিখতে হবে। ছবির মুড (mood), আর্টিস্টিক স্টাইল (artistic style), আর্ট মুভমেন্ট (art movement) সবই উল্লেখ করুন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
শেষে লেন্স, লাইট এবং রেজলিউশন (resolution) ঠিক করুন। উদাহরণস্বরূপ, “Nikon Z9, 35mm f/1.8 lens, 8K resolution।” মনে রাখবেন, যত স্পষ্ট প্রম্পট, তত সুন্দর ফলাফল। শুধু ‘Man in a Forest’ লিখলেই হবে না, কেমন জঙ্গল, কতটা আলো, কোন অ্যাঙ্গেল সব বিস্তারিত দিলে ছবি হবে আকর্ষণীয় এবং আপনার কল্পনার মতো।
