Skin Care Tips : পুজোর আগে প্রাকৃতিকভাবে গাল হবে গোলাপি, মেকআপ ছাড়াই ত্বক ঝলমলে!

অন্যান্য রূপচর্চা লাইফস্টাইল

সঙ্গীতা ঘোড়ুই : দুর্গাপুজো মানেই উৎসবের মরশুম, সাজগোজ আর একটু গ্ল্যামারের ছোঁয়া। এই সময় প্রায় সবাই চান মুখের ত্বককে ঝলমলে ও প্রাণবন্ত দেখাতে। বিশেষ করে মেয়েদের মধ্যে জনপ্রিয় একটা ট্রেন্ড হলো গালে প্রাকৃতিক গোলাপি আভা পাওয়া। সাধারণত ব্লাশার(blusher)বা মেকআপ (Makeup) দিয়ে এই রঙ পাওয়া যায়, কিন্তু প্রতিদিন অতিরিক্ত প্রসাধনী ব্যবহার ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। তাই এই উৎসবে চাইলে প্রাকৃতিক উপায়েই আপনার গালকে সুন্দর, উজ্জ্বল ও গোলাপি করা সম্ভব। এখানে ঘরোয়া কিছু কার্যকরী টিপস আলোচনা করা হলো।

আরও পড়ুন: Gemini AI : পুজোর মুখে Gemini AI-তে ছবি বানানোর মজা, কিন্তু সতর্কতাও জরুরি

 

প্রথম উপায় হলো গোলাপের পাঁপড়ি (rose petals)এবং দুধ ব্যবহার করা। গোলাপের পাপড়ি প্রাকৃতিক পিগমেন্টে ভরপুর, যা ত্বককে উজ্জ্বল করে। ৪-৫টি তাজা গোলাপের পাপড়ি বাটিতে নিয়ে ২ চামচ দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। রাতে ঘুমানোর আগে গালে লাগিয়ে রাখুন। সকালে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন। নিয়মিত ব্যবহার করলে ত্বক হবে প্রাকৃতিকভাবে গোলাপি ও উজ্জ্বল। দ্বিতীয় উপায় বিটের প্রাকৃতিক গোলাপি রঙ ত্বককে প্রাণবন্ত করে তোলে। এক ছোট বিট গ্রেট করে রস বের করুন এবং ১ চামচ গ্লিসারিন মেশান। তুলোর সাহায্যে গালে লাগিয়ে ১০-১৫ মিনিট রাখুন, তারপর ধুয়ে ফেলুন। রাতে ব্যবহার করলে আরও ভালো ফলাফল পাওয়া যায়।

তৃতীয় উপায় অ্যালোভেরা জেল (aloe vera gel) এবং গোলাপ জল(rose water)। অ্যালোভেরা জেল ত্বককে নরম রাখে, আর গোলাপ জল ত্বককে সতেজ ও উজ্জ্বল করে। ২ চামচ অ্যালোভেরা জেল এবং ১ চামচ গোলাপ জল মিশিয়ে হালকা হাতের মালিশ করে গালে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার ত্বকের প্রাকৃতিক সৌন্দর্য বাড়ায়। চতুর্থ উপায় শসার ঠান্ডা রস ত্বককে শান্ত করে, আর মধু ময়েশ্চারাইজেশন দেয়। অর্ধেক শসা গ্রেট করে রস বের করুন, সঙ্গে ১ চামচ মধু মিশিয়ে তুলোর সাহায্যে ১৫ মিনিট গালে রাখুন। নিয়মিত ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল ও গোলাপি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

পঞ্চম উপায় (almond oil)দিয়ে মালিশ। এটি রক্ত সঞ্চালন বাড়িয়ে প্রাকৃতিক গোলাপি আভা আনে। রাতে ঘুমানোর আগে ২-৩ ফোঁটা বাদাম তেল হাতে নিয়ে ৫ মিনিট আলতো করে গালে মালিশ করুন। এই ঘরোয়া প্রাকৃতিক টিপস ব্যবহার করলে ত্বক থাকবে সুস্থ, সতেজ ও ঝলমলে, আর অতিরিক্ত (makeup)এর ঝুঁকিও থাকবে না। দুর্গাপুজোর দিনে আপনার গাল দেখলে অন্যরা হিংসা করবে!