Desun Hospital : কলকাতার ডিসান হাসপাতাল পেল আন্তর্জাতিক স্বীকৃতি, অর্জন করল JCI অ্যাক্রিডিটেশন

কলকাতা লাইফস্টাইল স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: কলকাতার(Desun Hospital) আবারও প্রমাণ করল কেন এটি পূর্ব ভারতের স্বাস্থ্যসেবার অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান। সম্প্রতি এই আধুনিক হাসপাতাল অর্জন করল (JCI Accreditation), যা আন্তর্জাতিকভাবে স্বাস্থ্যসেবার মান ও রোগীর নিরাপত্তার ক্ষেত্রে স্বর্ণ মান (Gold Standard) হিসেবে গণ্য। এই অর্জন ডিসান হাসপাতালকে(Desun Hospital) বিশ্বের সেরা হাসপাতালের সঙ্গে তালিকাভুক্ত করল এবং পূর্ব ভারতে বিশ্বমানের চিকিৎসা প্রদানের ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করল।ডিসান হাসপাতালের(Desun Hospital) চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সজল দত্ত বলেন, “রোগীর যত্ন ও স্বাস্থ্যসেবার মান ক্রমবর্ধমান উন্নত করার অঙ্গীকারই আমাদের সফলতার মূল চাবিকাঠি। পূর্ব ভারতে এই ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি পেতে আমরা গর্বিত।” তিনি আরও যোগ করেন, “JCI Accreditation আমাদের উন্নয়নের ধারাকে আরও সুদৃঢ় করবে এবং রোগীকে সর্বোচ্চ মানের চিকিৎসা দেওয়ায় আমাদের প্রতিশ্রুতি আরও দৃঢ় হবে।”

আরও পড়ুন : Mamata Banerjee : নেহরুর জন্মবার্ষিকীতে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধা, শিশু দিবসে ছোটদের জন্য বিশেষ বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

ডিসান হাসপাতালের (Desun Hospital) সিইও ও গ্রুপ ডিরেক্টর শাওলি দত্ত বলেন, “এই অ্যাক্রিডিটেশন শুধু একটি মাইলফলক নয়, বরং আমাদের প্রতিশ্রুতির বৈধতার প্রমাণ। আমরা রোগীদের ভর্তি থেকে শুরু করে রোগ নির্ণয়, অস্ত্রোপচার এবং পূর্ণ আরোগ্য পর্যন্ত প্রতিটি ধাপ আন্তর্জাতিক প্রোটোকল অনুসারে করি। ফলে রোগী ও তাদের পরিবার পুরোপুরি আমাদের উপর আস্থা রাখতে পারেন।” ডিসান হাসপাতাল(Desun Hospital) নিশ্চিত করছে, যেভাবে বিশ্বের সেরা হাসপাতাল রোগীকে সর্বোত্তম পরিষেবা দেয়, সেভাবেই এখানে চিকিৎসা দেওয়া হয়। গুরুতর অসুস্থ রোগীরাও নিরাপদ ও নির্ভরযোগ্য চিকিৎসা পান। এই দায়বদ্ধতার ফলেই ডিসানের মুকুটে নতুন সোনালি পালক জুড়ে গেল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

আজ ডিসান হাসপাতাল (Desun Hospital)পূর্ব ভারতের একমাত্র স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত “Gold Standard” অর্জন করেছে। এটি প্রমাণ করে, আধুনিক চিকিৎসা, রোগীর নিরাপত্তা এবং বিশ্বমানের পরিষেবা—এই তিনটির মিলনই একটি সত্যিকারের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে।

ওয়েবসাইট: https://desunhospital.com/desun-hospital-kolkata-achieves-jci-accreditation/