Mamata Banerjee : রাজনৈতিক কটাক্ষ পেরিয়ে সৌজন্যের ছবি, রাজ্যপাল আর এন রবির শপথে উপস্থিত মমতা

breakingnews কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: রাজনৈতিক টানাপোড়েনের আবহেই বাংলায় নতুন রাজ্যপালের দায়িত্ব গ্রহণ। তবে রাজনৈতিক সমীকরণ যাই থাকুক, শপথ গ্রহণের দিন দেখা গেল সৌজন্য ও সৌহার্দ্যের এক ভিন্ন ছবি। রাজ্যের ২২তম রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিলেন রবীন্দ্র নারায়ণ রবি (RN Ravi)। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার আন্তরিক ব্যবহারে আপ্লুত হন নবনিযুক্ত রাজ্যপাল এবং তার স্ত্রী লক্ষ্মী রবি। বৃহস্পতিবার নির্ধারিত সময়েই লোকভবনে (Raj Bhavan, Kolkata) পৌঁছন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সে সময় শপথ গ্রহণের জন্য রাজ্যপাল এখনও উপস্থিত না থাকলেও কিছুটা আগে পৌঁছে গিয়েছিলেন তার স্ত্রী লক্ষ্মী রবি (Lakshmi Ravi)। মুখ্যমন্ত্রীর সঙ্গে তার পরিচয় করিয়ে দেওয়া মাত্রই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে এগিয়ে গিয়ে তাকে অভ্যর্থনা জানান। দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তাও হয়। পরে রাজ্যপালের পরিবারের অন্যান্য সদস্যরাও সেখানে এসে যোগ দেন। বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও কৃষ্টি নিয়ে তাদের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন : West Bengal assembly Election:রাজ্যের আইনশৃঙ্খলায় সন্তুষ্ট নির্বাচন কমিশন, অতিরিক্ত ভোটার তালিকা নিয়ে আজই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

এরপর শুরু হয় শপথ গ্রহণের আনুষ্ঠানিক পর্ব। নিয়ম মেনে আয়োজন করা হয় চা-চক্রেরও। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) নিজে ডেকে নিয়ে যান নবনিযুক্ত রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি (RN Ravi)। দু’জনের কথোপকথনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে বলেন, “যারা বাংলাকে ভালোবাসেন, বাংলাও তাদের ভালোবাসে।” সৌজন্যের নিদর্শন হিসেবে বিশ্ববাংলা (Biswa Bangla) স্টল থেকে আনা উত্তরীয় রাজ্যপালকে পরিয়ে দেন মুখ্যমন্ত্রী(Mamata Banerjee)। একইভাবে তার স্ত্রী লক্ষ্মী রবিকেও উত্তরীয় পরিয়ে সম্মান জানান। তখন হাসিমুখে রাজ্যপালের দিকে তাকিয়ে মমতা বলেন, “আমার সঙ্গে বউদির আগেই আলাপ হয়ে গিয়েছে।” উল্লেখ্য, গত ৫ মার্চ আচমকাই রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেন সি ভি আনন্দ বোস (CV Ananda Bose)। তার এই আকস্মিক পদত্যাগের কারণ এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। তার অভিযোগ, আনন্দ বোসকে সরানোর পিছনে রাজনৈতিক চক্রান্ত থাকতে পারে। এমনকি নতুন রাজ্যপাল হিসেবে রবীন্দ্র নারায়ণ রবির নাম ঘোষণার পর ধর্মতলার ধরনা মঞ্চ (Dharmatala protest stage) থেকে তাকে ‘বিজেপির ক্যাডার’ বলেও কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

এই প্রেক্ষাপটেই শপথ গ্রহণের দিন প্রথমবার মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী ও নতুন রাজ্যপাল। প্রসঙ্গত, এর আগে তামিলনাড়ুর রাজ্যপাল (Tamil Nadu Governor) হিসেবে দায়িত্ব পালন করেছেন আর এন রবি। সেখানে ডিএমকে সরকার (DMK Government)-এর সঙ্গে একাধিক ইস্যুতে তার সংঘাত প্রকাশ্যে এসেছিল। বিশেষ করে বিভিন্ন বিল অনুমোদন নিয়ে রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্যে মতবিরোধ তীব্র আকার নেয়। এমনকি তাকে সরানোর দাবিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)-র কাছেও আবেদন জানিয়েছিল ডিএমকে। এই সমস্ত রাজনৈতিক বিতর্কের মাঝেই এবার বাংলার রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিলেন রবীন্দ্র নারায়ণ রবি (RN Ravi)। এখন দেখার, রাজ্য ও রাজভবনের সম্পর্ক ভবিষ্যতে কোন দিকে এগোয়।