কে এই কুখ্যাত কালী? টাকার লোভে কত মরণফাঁদ বানিয়েছে এই কালী? ৪ জুলাই পর্যন্ত হেফাজতে নিয়ে জেরা শুরু লালবাজারের!

breakingnews অপরাধ শহর

নিউজপোল ব্যুরো: কে এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়? তারাতলার সেই অভিশপ্ত বহুতল বিপর্যয়ের পর বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে রহস্যময় ‘কালী’-র নাম উচ্চারণ করেছিলেন, সেই কি তবে অবশেষে পুলিশের জালে?

৪ জুলাই পর্যন্ত এই প্রভাবশালী মাথাকে নিজেদের হেফাজতে নিল কলকাতা পুলিশ। আদালত চত্বরে । তদন্তকারী অফিসারদের দাবি, এই কালীচরণ কোনো সাধারণ দালাল নয়, সে আসলে পুরসভার সমান্তরাল এক সিন্ডিকেটের মূল পান্ডা! দিনের পর দিন ধরে একটা আস্ত চক্র তৈরি করে টাকার বিনিময়ে একের পর এক বেআইনি বিল্ডিং প্ল্যানের অনুমোদন পাইয়ে দিত এই কালীচরণ। কালীর ইশারায় ফাইল নাকি নিমেষের মধ্যে টেবিল পার হয়ে যেত। আলিপুর আদালতের এজলাসে দাঁড়িয়ে সরকারি আইনজীবী স্পষ্ট জানিয়েছেন, কালীচরণ অত্যন্ত প্রভাবশালী। এর পেছনে পুরসভার কোন কোন বড় কর্তার কালো হাত কাজ করছিল, তা জানতে একে নিজেদের হেফাজতে নিয়ে লাগাতার জেরা করা প্রয়োজন।

এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ৪ জুলাইয়ের এই ডেডলাইনের মধ্যে পুলিশের জেরার মুখে আর কোন কোন নাম বলবে কালীচরণ?