Mamata Banerjee : ‘বাংলাকে বদল করতে গিয়ে, ভারত সরকারের বদল হবে না তো?’ ২১ জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপিকে নিশানা মমতার

breakingnews কলকাতা রাজনীতি

নিউজ পোল বাংলা : ২১ জুলাইয়ের মঞ্চে ফের মুখ্যমন্ত্রীর মুখে ‘খেলা হবে’ স্লোগান। তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বেঁধে দিয়েছেন ছাব্বিশের লড়াইয়ের রণণীতি। মুখ্যমন্ত্রীর কথার ছত্রে ছত্রে ছিল বাংলা থেকে বিজেপিকে উৎখাত করার ডাক। বিশেষ করে জোর দিয়েছেন বাংলা ভাষাকে নিয়ে। সুর চড়িয়েছেন। ‘অমর একুশ’ থেকে বাংলা ভাষা রক্ষার ডাক দিয়ে মমতা বার্তা, “প্রয়োজনে ফের ভাষা আন্দোলন হবে”। ছাব্বিশের নির্বাচনে মুখ্যমন্ত্রীর স্লোগান, “তৃণমূলের দর্শন, বিজেপি-বাম বিসর্জন।”

আগামী বছরে নির্বাচন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “খেলা আবার হবে। বাংলা ভাষা সম্মান রক্ষার খেলা, লক্ষ্মী বাঁচানোর খেলা, অন্য ভাষাকে সম্মান দেওয়ার খেলা। এই খেলা সকলকে নিয়ে খেলতে হবে। এবার একেবারে ছক্কা মেরে বোল্ড আউট করতে হবে। বিজেপিকে বোল্ড আউট, সিপিএমকে মহাশূন্যে পাঠাতে হবে। ২০২৬ পর আমিও দেখব তোমরা কোথায় থাকো। বাংলাকে বদল করতে গিয়ে, ভারত সরকারের বদল হবে না তো? আগামী দিন দিল্লিকে পরিবর্তন করতে হবে। শহিদ রক্তে তর্পণ করে বলছি তোমাদের বিদায় না হওয়া পর্যন্ত লড়াই থামবে না।”

আরও পড়ুন : http://‘২১-এর আগে বলেছিলাম খেলা হবে, আজ বলছি পদ্মফুল উপড়ে ফেলতে হবে’ শহিদ সমাবেশের মঞ্চে হুঙ্কার অভিষেকের

ধর্মতলার মঞ্চ থেকে দিল্লিতে পরিবর্তনের ডাক দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। বললেন, ‘শহিদ রক্তে তর্পণ করে বলছি, তোমাদের বিদায় না হওয়া পর্যন্ত লড়াই থামবে না’ বিরোধীদের নিশানা করে মুখ্যমন্ত্রীর হুঙ্কার, “তৃণমূল জন্ম নেওয়ার সময় বলেছিলেন গরুতে খেয়ে নেবে। তৃণমূলকে শেষ করা অত সহজ নয়। যাঁরা ভাবছেন মমতা-অভিষেক-তৃণমূলকে গালিগালাজ করে পার পেয়ে যাবেন। সোশ্যাল নেটওয়ার্কে টাকা পাবেন মহাশূন্যে যাবে।” এদিনের মঞ্চ থেকে ছাব্বিশের নির্বাচনের স্লোগান বেঁধে দিয়ে মমতা বললেন, “এবারের স্লোগান, জব্দ হবে স্তব্ধ হবে। আমাদের দর্শন তোমাদের বিসর্জন।” জগন্নাথ ধামের মতোই আগামী দিনে বাংলায় দুর্গাঙ্গন হবে বলেও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT