নিউজ পোল বাংলা : আগামী বছরে বাংলায় রয়েছে বিধানসভা নির্বাচন। তার আগেই আজ সোমবার তৃণমূলের শেষ একুশে জুলাই। সেই মঞ্চেই বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দিলেন ছাব্বিশের নির্বাচনে বিজেপিকে শূন্য করার ডাক দিয়েছেন। মঞ্চে উঠেই অভিষেক বলেছেন, ‘গত বছরের একুশে জুলাইকেও ছাপিয়ে গিয়েছে।’ এর পরেই বাংলা থেকে বিজেপিকে বিসর্জনের ডাক দিয়েছেন।
শহিদ সমাবেশের মঞ্চ থেকে আসন্ন নির্বাচনে বিজেপিকে উৎখাতের দাক দিয়ে অভিষেক বলেছেন, “বিজেপি ও তৃণমূল সম্মুখ সমরে লড়ছে। তফাৎ হল মিডিয়ার একাংশ, বিচার ব্যবস্থার একাংশ, পেগাসাস কাজে লাগিয়েও বিজেপি জিততে পারেনি। কারণ আমাদের মতো কর্মী ওদের নেই। এর পরেই গত বছরের ২১ জুলাইয়ের কথা উল্লেখ করে অভিষেক বলেছেন, “২০২৪ এর একুশে জুলাইয়ে বলেছিলাম আপনারা প্রস্তুত হন। আজ থেকে ষোলো-সতেরো মাস আগে তৃণমূল ব্রিগেডের ডাক দেয়। এক সপ্তাহের ব্য়বধানে লোকে ভরিয়ে দিয়েছিলাম।” ‘বাংলার ভোটার লিস্টে কারচুপি করতে দেব না’, বলেও হুঙ্কার দিয়েছেন অভিষেক।
বিজেপিকে সমূলে উৎখাতের ডাক দিয়ে অভিষেক (Abhishek Banerjee) বলেছেন, “২১-এর আগে বলেছিলাম খেলা হবে, আজ বলছি পদ্মফুল উপড়ে ফেলতে হবে। বাঙালি বাংলায় কথা বললেই বলছে বাংলাদেশি। মাছ খাওয়া নিয়ে বাঙালিকে ব্যাঙ্গ করে। আমরা দরকারে পার্লামেন্টে বাংলায় কথা বলব দেখি কার গায়ে জ্বালা। তোমাদের কথায় বাংলার মানুষ উঠবে বসবে? গলা কেটে দিলেও জয় বাংলা বেরবো। অভিষেক জোর গলায় বলেছেন, “আমরা কোনওদিন প্রতিহিংসার রাজনীতি করেছি? বিজেপি যেখানে জিতেছে সেখানে কি মমতা বন্দ্যোপাধ্যায় রূপশ্রী, কণ্যাশ্রী বন্ধ করেছেন? আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। ছাব্বিশে এদের শূন্য করতে হবে।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
শুরু থেকে শেষ পর্যন্ত বিজেপিকে নিশানা করেছেন অভিষেক। নির্বাচন প্রসঙ্গে বলেছেন, “বিজেপি একদিকে ইডিকে লাগাচ্ছে, অন্য দিকে মানুষের ভোটাধিকার কাড়ছে। আমরা বৈষম্যে বিশ্বাসী নই। আমাদের এই মাটিতে দুর্গাপুজো-কালীপুজো ছটপুজো সব হয়। এই বাংলায় আঁচড় কেটে অশান্ত করা যাবে না। আগুন নিয়ে যে খেলবে সেই জ্বলে পুড়ে ছাড়বে। এক ইঞ্চি জমি ছাড়া যাবে না।”
