নিউজ পোল ব্যুরো: ব্যাংকে প্রবেশনারি অফিসার (IBPS PO 2025) পদে নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করেছে ইনস্টিটিউট অব ব্যাংকিং পার্সোনেল সিলেকশন (IBPS)। ২০২৫ সালের নিয়োগ প্রক্রিয়ায় মোট ৫২০৮টি শূন্যপদে নিয়োগ করা হবে দেশের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক। আগামী ২১ জুলাই, সোমবার শেষ হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশনের সময়সীমা। ইচ্ছুক প্রার্থীরা www.ibps.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: Jadavpur University: স্নাতকোত্তরে যাত্রা এবার যাদবপুর থেকেই, এমআর্ক ও এমফার্মে আবেদন জারি
চলতি বছরের ১ জুলাই থেকে শুরু হয়েছিল আবেদন প্রক্রিয়া। প্রিলিমিনারি এবং মেইন দুই পর্যায়ের পরীক্ষার ভিত্তিতে নিয়োগ করা হবে। প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগস্টে। এরপর সেপ্টেম্বর মাসে সেই পরীক্ষার ফল প্রকাশ হবে। সেপ্টেম্বরে বা অক্টোবরে মেইন পরীক্ষার (IBPS PO 2025) অ্যাডমিট কার্ড দেওয়া হবে এবং অক্টোবরেই হবে মূল পরীক্ষা। নভেম্বর মাসে প্রকাশ হবে মেইন পরীক্ষার ফলাফল। এরপর নভেম্বর-ডিসেম্বর মাসে হবে পার্সোনালিটি টেস্ট এবং ইন্টারভিউ হবে ডিসেম্বর ২০২৫ থেকে জানুয়ারি ২০২৬-এর মধ্যে। সফল প্রার্থীদের প্রভিশনাল নিয়োগপত্র মিলবে জানুয়ারি বা ফেব্রুয়ারি ২০২৬-এ।
যে ব্যাংকগুলি (IBPS PO 2025) নিয়োগ করবে তার মধ্যে উল্লেখযোগ্য ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ মহারাষ্ট্র এবং কানাড়া ব্যাংক, প্রত্যেকটিতে ১০০০টি করে পদ খালি রয়েছে। ব্যাংক অফ ইন্ডিয়ায় ৭০০, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ায় ৫০০, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে ৪৫০, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ২০০ এবং পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকে ৩৫৮টি পদ রয়েছে।
আবেদনকারীদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে ১ জুলাই ২০২৫-এর নিরিখে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন। যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকস্তরের ডিগ্রি বাধ্যতামূলক। (CIBIL) স্কোর যথাযথ থাকতে হবে। আবেদন ফি সাধারণ শ্রেণির প্রার্থীদের জন্য ৮৫০ টাকা এবং তফসিলি জাতি/জনজাতির প্রার্থীদের জন্য ১৭৫ টাকা নির্ধারিত হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
