নিউজ পোল ব্যুরো: যাঁরা ফার্মাসি বা আর্কিটেকচারে স্নাতকোত্তর করতে চান, তাঁদের জন্য সুখবর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমফার্ম (M.Pharm) এবং এমআর্ক (M.Arch in Urban Design) কোর্সে ভর্তির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সম্প্রতি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি ও বিস্তারিত ‘ইনফরমেশন ব্রোশিয়োর’।
আরও পড়ুন: Career Options: IAS থেকে সাংবাদিকতা! পছন্দের তালিকায় শীর্ষে রাষ্ট্রবিজ্ঞান, কেন জানেন?
দুই বছরের এই কোর্সগুলিতে থাকবে মোট চারটি সেমেস্টার। এমআর্ক কোর্সে মোট ২০টি এবং এমফার্ম কোর্সে মোট ৩৯টি আসনে পড়ুয়াদের ভর্তি (Jadavpur University) করা হবে। ভর্তির জন্য আবেদনকারীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। পাশাপাশি, আবেদনকারী কোন বিভাগ থেকে আবেদন করছেন, তার ভিত্তিতে নির্ধারিত হয়েছে নির্দিষ্ট যোগ্যতা ও প্রবেশিকা সংক্রান্ত নির্দেশিকা। এমআর্ক গেট (GATE) উত্তীর্ণ, স্পনসরড, সেলফ-স্পনসরড – এই তিন ক্যাটাগরিতে ভর্তি। গেট উত্তীর্ণদের জন্য কোনও প্রবেশিকা পরীক্ষা হবে না, বাকি ক্যাটাগরির জন্য বিশ্ববিদ্যালয় (Jadavpur University) নিজস্ব পরীক্ষা নেবে।
এমফার্ম জিপ্যাট (GPAT) উত্তীর্ণ এবং স্পনসরড বিভাগ। জিপ্যাট উত্তীর্ণদেরও প্রবেশিকা পরীক্ষা দিতে হবে না। আবেদন করতে ইচ্ছুক পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ফর্ম পূরণ করতে হবে। আবেদন মূল্য ধার্য করা হয়েছে ৫০০ টাকা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, আগ্রহীদের আবেদনপত্র জমা দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি এবং ব্রোশিয়োর খুঁটিয়ে পড়ে আবেদন করতে হবে।বিশদে জানতে ভরতি সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়া যাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
