নিউজ পোল ব্যুরো: চলতি বছরের নিট পিজি কাউন্সেলিং (NEET PG Counselling 2025) প্রক্রিয়ায় পরিবর্তন আনল মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (MCC)। স্নাতকোত্তর মেডিক্যাল কোর্সে ভর্তির জন্য প্রথম রাউন্ডের চয়েস ফিলিং (Choice Filling) পর্যায়ের সময়সীমা বাড়ানো হয়েছে। এমসিসি জানিয়েছে, ন্যাশনাল মেডিক্যাল কমিশন (NMC) এবং ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন (NBE)-এর পাঠানো নতুন তথ্য অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এমসিসি-র পক্ষ থেকে প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনএমসি সম্প্রতি কিছু হালনাগাদ তথ্য পাঠিয়েছে। পাশাপাশি এনবিই জানিয়েছে যে, পিজি ডিএনবি (PG DNB Course)-র প্রথম রাউন্ডের কাউন্সেলিং থেকে মোট ১৬৯টি আসন (Seats Reduced) কমিয়ে দেওয়া হয়েছে। এজন্য এমসিসি-র অধীনস্থ ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস (DGHS) নতুন করে আসন বিন্যাস বা Seat Matrix Revision করছে। এর ফলে কাউন্সেলিং-এর নির্ধারিত সূচিতেও পরিবর্তন আনা হচ্ছে।
আরও পড়ুন:Beighton Cup: বেটন কাপ দিয়ে পথচলা শুরু যুবভারতী হকি স্টেডিয়ামের
এই পরিবর্তন শুধু অল ইন্ডিয়া কোটা (All India Quota)-র ক্ষেত্রেই নয়, বরং রাজ্য ভিত্তিক State Quota Counselling-এর সময়সূচিতেও প্রভাব ফেলবে। সংশোধিত কাউন্সেলিং সূচি এবং আপডেটেড আসন বিন্যাস খুব শিগগিরই এমসিসি-র ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
মেডিক্যাল স্নাতকোত্তর ভর্তির এই কাউন্সেলিং প্রক্রিয়া মোট তিনটি রাউন্ডে সম্পন্ন হবে—
১) প্রথম রাউন্ড
২) দ্বিতীয় রাউন্ড
৩) মপ-আপ রাউন্ড
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
প্রথম রাউন্ডের কাউন্সেলিং ১৭ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চলার কথা ছিল। আসন বরাদ্দ বা Seat Allotment Result ঘোষণার নির্ধারিত তারিখ ছিল ৮ নভেম্বর। কিন্তু নতুন তথ্য পাওয়ার পর সেই সময়সূচি কিছুটা পিছোচ্ছে।
চলতি বছরে NEET PG Qualified পরীক্ষার্থীরা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল সংযুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে MD, MS, PG Diploma, DNB Programme-এ ভর্তির সুযোগ পাবেন। ভর্তির ক্ষেত্রে প্রার্থীদের জন্য একাধিক ক্যাটেগরি রয়েছে—
•All India Quota (AIQ)
•State Quota
•Central Institutional Quota
•In-Service Quota
•Management Quota
এই আপডেটের ফলে প্রার্থীদের কাছে আরও সঠিকভাবে পছন্দের পছন্দক্রমে কলেজ এবং কোর্স নির্বাচন করার সুযোগ তৈরি হল। এমসিসি জানিয়েছে, কাউন্সেলিং সংক্রান্ত সমস্ত তথ্য এবং সংশোধিত সূচি নিয়মিত ওয়েবসাইটে আপলোড করা হবে।
