নিউজ পোল ব্যুরো: বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্টান দিয়ে ১২৬তম বেটন কাপের (Beighton Cup) শুভ সূচনা হয়ে গেল। এই বেটন কাপ দিয়েই শনিবার পথা চলা শুরু হল বিবেকানন্দ যুবভারতী হকি স্টেডিয়ামের (Vivekananda Yuba Baharti Hockey Stadium)। এতদিন কলকাতায় অ্যাস্ট্রোটার্ফের মাঠ শুধুই ছিল সাইয়ে। হকি বেঙ্গল লিগের খেলাও হত তিন প্রধানের ঘাসের মাঠেই। তার জন্য কলকাতা লিগের ম্যাচও ক্লাবের মাঠে করা সম্ভব হয় না। তবে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন এবার থেকে হকির সব ম্যাচ এই অ্যাস্ট্রোটার্ফের মাঠেই হবে।
আরও পড়ুন:Richa Ghosh Felicitation : রিচাকে বঙ্গভূষণ এবং ডিএসপি পদে চাকরি দিল সরকার
বেটন কাপের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ওড়িশা একাদশ ও বিএনআর। ওড়িশা একাদশের (Odisha) কাছে ৩-১ গোলে হারে বিএনআর (BNR)। প্রথম দিনেই স্টেডিয়ামে বসেছিল চাঁদের হাট। লিয়েন্ডার পেজ (Leander Paes), গুরবক্স সিং (Gurbox Singh), দমকল মন্ত্রী সুজিত বসু, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস উপস্থিত ছিলেন এদিন। হকি নিয়ে বাংলার উন্মাদনা যে এখনও আছে তা এদিন দেখা গেল। গ্যালারিতে ঠাসা দর্শক। উপভোগ করছেন ম্যাচ। এই অ্যাস্ট্রোটার্ফের (Astro Turf) জন্য লড়াইটা শুরু হয়েছিল ১৯৯৫ সাল থেকে। সেকথা জানালেন প্রাক্তন হকি খেলোয়াড় গুরবক্স সিং। তিনি বলেন, “১৯৯৫ সাল থেকে অ্যাস্ট্রোটার্ফের জন্য আমি লড়ে যাচ্ছি। অবশেষে এই অ্যাস্ট্রোটার্ফ দেখে খুব ভালো লাগছে। জয় হল মনে হচ্ছে। মাঠটা দেখে মনে হচ্ছে ঠিক মত সেট হয়ে গেছে। পড়ের ম্যাচগুলোও ভালোভাবে হবে।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার যুবভারতী বিবেকানন্দ হকি স্টেডিয়ামের ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস এবং দমকল মন্ত্রী তথা হকি বেঙ্গলের সভাপতি সুজিত বসু উপস্থিত ছিলেন বেটন কাপের সাংবাদিক সম্মেলনে। দুজনের উপস্থিতিতে উন্মোচিত হয়েছে ঐতিহ্যশালী বেটন কাপের ট্রফি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
হকি বেঙ্গলের তরফে জানানো হয়েছে বেটন কাপের ম্যাচগুলি সরাসরি সম্প্রচারিত হচ্ছে SSEN অ্যাপে। অন্যদিকে ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন এবার থেকে আর ফুটবলের মাঠে হকি আয়োজিত হবে না। ফলে কলকাতা লিগে মোহনবাগান-ইস্টবেঙ্গলের খেলা ঘরের মাঠে হওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকছে না। ক্রীড়ামন্ত্রী থেকে হকি বেঙ্গল সকলের আশা বেটন কাপের হাত ধরে ফের উজ্জিবীত হবে বাংলার হকি।
