Cold and Cough: শীতে সর্দি-কাশি দূর করবে ঘরোয়া কাড়া! কাশির সিরাপ ছেড়ে ট্রাই করুন এই তিন প্রাকৃতিক রেসিপি কাড়া

লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: শীত পড়তেই সর্দি-কাশি (Cold and Cough), গলা ব্যথা, অ্যালার্জির সমস্যায় ভোগেন অনেকেই। ঠান্ডার সময় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে শরীরে ভাইরাল ইনফেকশন, কফ জমা, এমনকি শ্বাসকষ্টও দেখা দিতে পারে। অনেকেই এই সময়ে ওষুধ বা কাশির সিরাপের উপর নির্ভর করেন, কিন্তু এসবের পার্শ্বপ্রতিক্রিয়া শরীরের ক্ষতি করে। তাই এখন অনেকেই আবার ফিরছেন দাদী-ঠাকুমার ঘরোয়া পদ্ধতিতে—প্রাকৃতিক উপায়েই প্রতিরোধ গড়ে তোলার জন্য। ঘরে তৈরি কাড়া কেবল কাশি কমায় না, শরীরের রোগ প্রতিরোধ শক্তিও বৃদ্ধি করে। চলুন দেখে নেওয়া যাক, তিন রকম কার্যকর কাড়া তৈরির সহজ রেসিপি।

আরও পড়ুন:Richa Ghosh Felicitation : রিচাকে বঙ্গভূষণ এবং ডিএসপি পদে চাকরি দিল সরকার

১) আদা-তুলসির কাড়া
উপকরণ:
১ ইঞ্চি আদা কুচি
৮–১০টি তুলসি পাতা
আধ চা চামচ গোলমরিচ গুঁড়ো
১ চা চামচ মধু
প্রণালী:
প্রায় ৫০০ মিলিলিটার জল ফোটাতে দিন। এরপর তাতে আদা, তুলসি পাতা ও গোলমরিচ মিশিয়ে দিন। জল অর্ধেক হয়ে এলে নামিয়ে ছেঁকে নিন। হালকা ঠান্ডা হলে মধু মিশিয়ে পান করুন। এই কাড়া সর্দি-কাশি, টনসিল বা গলা ব্যথা দূর করতে দারুণ কার্যকর।
২) লেবু-মধু-দারচিনির কাড়া
উপকরণ:
১ ইঞ্চি দারচিনির টুকরো
১ চা চামচ পাতিলেবুর রস
১–২ চা চামচ মধু
প্রণালী:
জল গরম করে তাতে দারচিনি দিয়ে কিছুক্ষণ ফোটান। নামিয়ে ছেঁকে ঠান্ডা করুন। এরপর লেবুর রস ও মধু মিশিয়ে নিন। এই পানীয় শরীরের ভেতরের বিষাক্ত পদার্থ দূর করে এবং সর্দি-কাশি (Cold and Cough) থেকে স্বস্তি দেয়।
৩) হলুদ-লবঙ্গের কাড়া
উপকরণ:
আধ ইঞ্চি কাঁচা হলুদ বাটা বা আধ চামচ হলুদ গুঁড়ো
২–৩টি লবঙ্গ
১টি থেঁতো করা এলাচ
আধ ইঞ্চি দারচিনি
১ চামচ মধু
প্রণালী:
জল গরম করে তাতে হলুদ, লবঙ্গ, এলাচ ও দারচিনি মিশিয়ে ফোটান। জল অর্ধেক হয়ে এলে নামিয়ে ছেঁকে মধু মেশান। এটি গলা ব্যথা ও শ্বাসনালির সংক্রমণ দূর করে।

শীতের সময় প্রতিদিন একবার এই ধরনের কাড়া পান করলে শরীরে তাপমাত্রার ভারসাম্য বজায় থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং কাশি-সর্দির প্রবণতা কমে যায়। ওষুধের চেয়ে প্রাকৃতিক এই উপায়টি শরীরের জন্য নিরাপদ ও উপকারী।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole