নিউজ পোল ব্যুরো: ‘চল্লিশ পেরোলেই শরীরের যত্ন আরও বেশি জরুরি’ এই কথাটা এখন শুধু প্রবাদ নয়, আধুনিক চিকিৎসাবিজ্ঞানেরও স্পষ্ট বার্তা। ৪০ বছর বয়স এমন একটি সময়, যখন শরীরে নানা অসুখ নিঃশব্দে বাসা বাঁধতে শুরু করতে পারে। অনেক ক্ষেত্রেই কোনও লক্ষণ ছাড়াই রোগ (Health Checkup) ধীরে ধীরে বাড়ে, ফলে দেরিতে ধরা পড়ে এবং চিকিৎসাও কঠিন হয়ে যায়। তাই এই বয়সের পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষজ্ঞদের মতে, ৪০-এর পর শরীরের ভেতরের অবস্থা বোঝার জন্য কিছু নির্দিষ্ট পরীক্ষা করা জরুরি। যেমন ব্লাড সুগার ও কোলেস্টেরল পরীক্ষা যা ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি নির্ধারণে সাহায্য করে। পাশাপাশি রক্তচাপ নিয়মিত মাপা দরকার, কারণ উচ্চ রক্তচাপকে ‘নীরব ঘাতক’ বলা হয়। এছাড়া থাইরয়েড ফাংশন ও ভিটামিন ডি, বি১২-এর মাত্রা পরীক্ষা করাও প্রয়োজন, কারণ এগুলি শরীরের হরমোন ও শক্তির ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইসিজি বা অন্যান্য হার্ট পরীক্ষাও (Health Checkup) করানো উচিত।
আরও পড়ুন: Smoking : ধূমপান শুধু ফুসফুস নয়! মস্তিষ্কেও মারাত্মক ক্ষতি করে, কমে যেতে পারে স্মৃতিশক্তিও
তবে শুধু পরীক্ষা করালেই দায়িত্ব শেষ নয়। সুস্থ থাকতে হলে জীবনযাত্রায়ও আনতে হবে পরিবর্তন। প্রতিদিনের খাদ্যতালিকায় রাখতে হবে তাজা ফল, সবজি ও পুষ্টিকর খাবার। নিয়মিত ব্যায়াম, যেমন হাঁটা বা যোগব্যায়াম শরীরকে সক্রিয় রাখে। একই সঙ্গে প্রতিদিন ৭-৮ ঘণ্টা ঘুম এবং মানসিক চাপ কমানোও সমান জরুরি।
অন্যদিকে, ধূমপান, অতিরিক্ত তেলযুক্ত খাবার বা মদ্যপানের মতো ক্ষতিকর অভ্যাস পরিহার করা উচিত। শরীরের ছোটখাটো সমস্যাকেও অবহেলা (Health Checkup) না করে প্রয়োজনে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। নিয়মিত চেকআপ এবং সঠিক জীবনধারা আপনাকে শুধু রোগমুক্তই রাখবে না, বরং দীর্ঘদিন সুস্থ ও সক্রিয় জীবন উপহার দেবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
