Smoking : ধূমপান শুধু ফুসফুস নয়! মস্তিষ্কেও মারাত্মক ক্ষতি করে, কমে যেতে পারে স্মৃতিশক্তিও

বিজ্ঞান

নিউজ পোল ব্যুরো: তামাকের ধোঁয়া এমন এক ক্ষতিকর অভ্যাস, যার মধ্যে কোনও উপকারিতা নেই বরং রয়েছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি (Smoking)। সিগারেট বা বিড়ি, যাই হোক না কেন, নিয়মিত ধূমপান শরীরের নানা অঙ্গের পাশাপাশি মস্তিষ্কের ওপরও গভীর প্রভাব ফেলে। অনেকেই মনে করেন ধূমপান করলে মনোযোগ বাড়ে বা মাথা পরিষ্কার হয়, কিন্তু বাস্তবে বিষয়টি সম্পূর্ণ উল্টো (Smoking)। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ধূমপানের সঙ্গে স্মৃতিশক্তি হ্রাসের সরাসরি সম্পর্ক রয়েছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে ধূমপান করলে মস্তিষ্কের কোষ ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে থাকে। এতে স্নায়ুর মাধ্যমে তথ্য আদানপ্রদানের স্বাভাবিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি হয়। ফলে মনোযোগ কমে যায়, নতুন তথ্য মনে রাখা কঠিন হয়ে পড়ে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও দুর্বল হয়ে যায় (Smoking)।

আরও পড়ুন: Kalimpong : কালিম্পংয়ের কাছে লুকিয়ে থাকা স্বর্গ গিটকলবং, ভিড় এড়িয়ে প্রকৃতির কোলে নিখুঁত ছুটির ঠিকানা

সিগারেটের ধোঁয়ায় শুধু নিকোটিনই (Nicotine) নয়, আরও বহু বিষাক্ত রাসায়নিক যেমন ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, কার্বন মনোক্সাইড, আর্সেনিক এবং লেড থাকে। এই উপাদানগুলি মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশ ‘গ্রে ম্যাটার’-এর ক্ষয় ঘটায়। গ্রে ম্যাটার আমাদের চিন্তা-ভাবনা, স্মৃতি, ভাষা ও আচরণ নিয়ন্ত্রণ করে। ধূমপায়ীদের ক্ষেত্রে এই অংশের পরিমাণ কমে যাওয়ার ফলে মস্তিষ্কের কার্যক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। এছাড়াও, ধূমপানের ফলে শরীরের কোষগুলির মধ্যে পুষ্টি ও তথ্য আদানপ্রদানের গুরুত্বপূর্ণ মাধ্যম এক্সোজ়োমের কার্যকারিতা কমে যায় (Smoking)। এর ফলে কোষে প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি দেখা দেয়, যা মস্তিষ্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। বিশেষ করে আয়রনের ঘাটতি স্মৃতিশক্তি দুর্বল করে এবং স্নায়বিক সমস্যার ঝুঁকি বাড়ায়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

ধূমপান শুধু ফুসফুস বা হৃদযন্ত্র নয়, মস্তিষ্কের জন্যও অত্যন্ত ক্ষতিকর (Smoking)। তাই যারা এখনও ধূমপানের অভ্যাস ছাড়তে পারেননি, তাদের জন্য এটি বড় সতর্কবার্তা। সুস্থ মস্তিষ্ক ও ভালো স্মৃতিশক্তি বজায় রাখতে হলে ধূমপান থেকে দূরে থাকাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ (Smoking)।