Hormuz Strait: গুলির শব্দে কাঁপল হরমুজ! নিষেধাজ্ঞা উড়িয়ে প্রণালী পেরনোর চেষ্টায় হামলার শিকার ২ জাহাজ

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের (Hormuz Strait) কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীকে ঘিরে আবারও উত্তেজনা চরমে। নিষেধাজ্ঞা শিথিল হওয়ার মাত্র একদিনের মধ্যেই পরিস্থিতি ফের অশান্ত হয়ে ওঠায় উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে। বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় চালুর ঘোষণার পরও বাস্তবে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

শনিবার হরমুজ অতিক্রম (Hormuz Strait) করার সময় অন্তত দুটি পণ্যবাহী জাহাজ গুলিবর্ষণের মুখে পড়েছে বলে দাবি করা হয়েছে। জাহাজগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো পূর্ব সতর্কতা ছাড়াই তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয়। যদিও হামলার উৎস বা হামলাকারীদের পরিচয় এখনও স্পষ্ট নয়, তেমনই ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণও জানা যায়নি। সামুদ্রিক নিরাপত্তা সংস্থার একাধিক সূত্র এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

আরও পড়ুন: TCS conversion case: টিসিএস-এ ধর্মান্তর ও যৌন হেনস্থার অভিযোগ খারিজ! ‘সবটাই চক্রান্ত’, পালটা তোপ নিদার পরিবারের

এই ঘটনার পেছনে রয়েছে হরমুজ প্রণালী-কে (Hormuz Strait) ঘিরে নতুন করে তৈরি হওয়া সংঘাত। সম্প্রতি ইরান আমেরিকার মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজরায়েল-লেবানন সংঘাতে যুদ্ধবিরতির ঘোষণা করার পর ইরান হরমুজ খুলে দেওয়ার কথা জানায়। কিন্তু পরবর্তীতে যুক্তরাষ্ট্র ওই জলপথে নিজেদের অবস্থান পরিবর্তন না করায় ইরান ক্ষোভ প্রকাশ করে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড স্পষ্ট জানিয়েছে, তাদের প্রতিশ্রুতি সত্ত্বেও আমেরিকা অবরোধ বজায় রেখেছে। তাই ইরানও পাল্টা কঠোর অবস্থান নিতে বাধ্য হয়েছে। তেহরান জানিয়ে দিয়েছে, ইরানগামী জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই জলপথ সম্পূর্ণ নিরাপদ থাকবে না।

এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই সোমবার ইসলামাবাদ-এ ইরান-আমেরিকার দ্বিতীয় দফার শান্তি বৈঠক হওয়ার কথা রয়েছে। কাতার, তুরস্ক ও পাকিস্তানের মধ্যস্থতায় এই আলোচনা হতে চলেছে। তবে সাম্প্রতিক এই হামলার ঘটনায় সেই বৈঠকের সাফল্য নিয়েও সংশয় তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি দুই দেশের মধ্যে সমঝোতার সম্ভাবনাকে আরও অনিশ্চিত করে তুলছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole