S Jaishankar : চিনে ভারতের বিদেশমন্ত্রী, ২০২০ সালে গালওয়ান সংঘর্ষের পর শি জিনপিং-এর সঙ্গে প্রথম সাক্ষাৎ

আন্তর্জাতিক দেশ

নিউজ পোল ব্যুরো: ২০২০ সালে পূর্ব লাদাখে সীমান্তের গালওয়ানে ভারত-চিনা সেনার সংঘর্ষে ২০ জন ভারতীয় জোয়ান শহিদ হওয়ার পর দুই দেশের সম্পর্কে অবননি হয়। তবে সময় গিয়েছে অনেকটাই ভারত-চিন সম্পর্কের বরফ গলেছে। দীর্ঘ অচলাবস্থার পর সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা চলাকালীন, পাঁচ বছরের মধ্যে প্রথম চিন সফরে গিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। সাক্ষাৎ করেছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের (Xi Jinping) সঙ্গে।

২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর এই প্রথম সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে চিনে গিয়েছেন এস জয়শঙ্কর। চিন সফরকালে ভারতের বিদেশমন্ত্রী বলেছেন তিনি শি জিনপিংকে দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন। এক্স হ্যান্ডেলে জয়শঙ্কর লিখেছেন, “আজ সকালে বেইজিংয়ে আমার সহকর্মী এসসিও বিদেশমন্ত্রীদের সঙ্গে এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করেছি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা পৌঁছে দিয়েছি। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক উন্নয়ন সম্পর্কে প্রেসিডেন্ট শি-কে অবহিত করেছি। এই বিষয়ে আমাদের নেতাদের নির্দেশনাকে মূল্য দিই।” ২০২০ সালের জুনে গালওয়ান উপত্যকায় ভয়াবহ সংঘর্ষের পর এটি ছিল দুই নেতার মধ্যে প্রথম বৈঠক। ২০২৪ সালের অক্টোবরে, শেষ দুটি সংঘর্ষ বিন্দু, ডেমচক এবং ডেপসাং-কে অন্তর্ভুক্ত করে একটি সমঝতা চুক্তিতে পৌঁছেছিল ভারত-চিন।

আরও পড়ুন : Dilip Ghosh : মোদীর মঞ্চে থাকবেন না দিলীপ ঘোষ, দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভায় উপস্থিতি নিয়ে খুললেন মুখ

পুরানো বিবাদ ভুলে উভয় দেশ দ্বিপাক্ষিক সম্পর্ককে পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নিয়েছে, যা সীমান্ত অচলাবস্থার পর থেকে ঠান্ডালড়াই হিসেবে জারি ছিল। সোমবার চিনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়ির সঙ্গে বৈঠকে জয়শঙ্কর এই বিষয়টি তুলে ধরে বলেন, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (LAC) উত্তেজনা কমাতে দেশগুলিকে অবশ্যই এগিয়ে আসতে হবে। জয়শঙ্কর বলেন, “গত নয় মাসে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার দিকে আমরা ভালো অগ্রগতি অর্জন করেছি… উত্তেজনা হ্রাস সহ সীমান্ত সম্পর্কিত অন্যান্য দিকগুলি মোকাবেলা করা এখন আমাদের কর্তব্য। জয়শঙ্করের এই সফরের লক্ষ্য হল চলতি বছরের শেষের দিকে এসসিও নেতাদের শীর্ষ সম্মেলনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য চিন সফরের সম্ভাব্য ভিত্তি তৈরি করা। তবে ভারত-চিন সম্পর্কের উত্তাজনা যখন প্রশমনের চেষ্টা চলছে তখন বেশ কয়েকটি বিষয় নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছে। দালাই লামার উত্তরাধিকার ইস্যু এবং পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারতের অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের প্রতি চিনের সমর্থন প্রধান দ্বন্দ্বের বিষয় হয়ে উঠেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT