দেবোপম সরকার, কলকাতা: সাহিত্যপ্রেমীদের জন্য এক বিশেষ সন্ধ্যা উপহার দিলেন লেখক ও উদ্যোক্তা দেবাশিস ভৌমিক-ডিবি (Debasis Bhoumik)। সম্প্রতি কলকাতার পার্ক স্ট্রিটের অক্সফোর্ড (Oxford Parkstreet) বুকস্টোরে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রকাশিত হলো তার চতুর্থ বই ‘ফার্স্ট ডে অ্যাট ওয়ার্ক’ (First Day at Work)। কানাডা (Canada) থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন লেখক নিজে।
আরও পড়ুন:Farah Khan: ‘তিস মার খান’-এর ব্যর্থতায় বলিউডে উৎসবের আমেজ ছিল, জানালেন ফারাহ খান!
এই বইতে উঠে এসেছে ভারতের স্বাধীনতার ঠিক এক মাস আগে জন্মগ্রহণকারী একজন ভারতীয় নারীর প্রায় আট দশকের জীবনের যাত্রাপথ। সংগ্রাম, আত্মসমর্পণ, গ্রহণযোগ্যতা ও বিজয়ের ভিতর দিয়ে গড়ে ওঠা চরিত্র উমা, যিনি হয়ে উঠেছেন বিশ্বজুড়ে লক্ষ লক্ষ সাহসী নারীর প্রতিচ্ছবি। দেবাশিস ভৌমিকের (Debasis Bhoumik) মতে, “উমা সেই সমস্ত নারীদের প্রতিনিধিত্ব করেন যারা সমাজের কঠিন প্যাটার্ন ভেঙে নতুন পথ তৈরি করেছেন।”

লেখক (Debasis Bhoumik) ব্যাখ্যা করেন, “প্যাটার্ন বা সামাজিক ধরণ আমাদের অভ্যাস ও গঠনের ভিত্তি হলেও, এদেরও একটি মেয়াদোত্তীর্ণ সময় থাকে। সময়ের চাহিদায় কখনো কখনো এই প্যাটার্নগুলোই আমাদের এগোতে বাধা দেয়। তখনই দরকার পরিবর্তনের সাহস।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী বিজয়লক্ষ্মী বর্মণ, চলচ্চিত্র নির্মাতা দেবারতি গুপ্ত এবং কবি ও পণ্ডিত সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। বক্তারা বইটির সামাজিক প্রাসঙ্গিকতা, নারীর ক্ষমতায়ন এবং প্রথার বিরুদ্ধে লড়াইয়ের প্রসঙ্গগুলি তুলে ধরেন।
‘ফার্স্ট ডে অ্যাট ওয়ার্ক’ শুধু একটি উপন্যাস নয়, বরং একটি দার্শনিক প্রশ্ন আমরা কি সত্যিই অগ্রগতি করছি? নাকি পুরনো ধরণ আমাদের পিছনে টেনে ধরছে? ডিবি ভৌমিক এর আগেও ‘লিডারশিপ ৪.০’ (Leadership 4.0) , ‘লেটস ডু ইট রাইট’ (Lets do it Right), ও ‘আমোর – বিইং ইন লাইফ’ (Amour Being in Life) -এর মতো জনপ্রিয় বই উপহার দিয়েছেন। তার লেখায় জীবনের বাস্তবতা ও দর্শনের এক গভীর মেলবন্ধন দেখা যায়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
