Farah Khan: ‘তিস মার খান’-এর ব্যর্থতায় বলিউডে উৎসবের আমেজ ছিল, জানালেন ফারাহ খান!

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: চলচ্চিত্র পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান (Farah Khan) সম্প্রতি তার ২০১০ সালের ছবি তিস মার খান (Tees Mar Khan) এর ব্যর্থতা নিয়ে খোলাখুলি মন্তব্য করেছেন। ইউটিউবে প্রযোজক জ্যাকি ভাগনানি (Jackey Bhagnani) ও অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের (Rakul Preet Singh) বাড়িতে করা এক ভ্লগে (Vlog) ফারাহ জানান যে ওই ছবির ব্যর্থতা ইন্ডাস্ট্রির একাংশ যেন উৎসবের মতো করে উদযাপন করেছিল।

আরও পড়ুন:‘নাচদি’ মাতাচ্ছে বিয়ের আসর, মৃণাল-অজয়ের রসায়নে জমজমাট Son of Sardar 2

ফারাহ (Farah Khan) বলেন, “আমাদের ইন্ডাস্ট্রিতে নিজের সাফল্যের চেয়ে অন্যের ব্যর্থতায় মানুষ বেশি খুশি হয়। আমি স্পষ্ট মনে করি, যখন তিস মার খান মুক্তি পায়, তখন অনেকেই বলেছিল, ‘আব আয়ি না লাইন পে’। আমি যাদের সঙ্গে কাজ করেছি, তারাই এসব বলছিলেন।” অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ অভিনীত তিস মার খান একটি ডাকাতি কমেডি, যা মুক্তির আগে বেশ আলোড়ন তুলেছিল। ‘শিলা কি জওয়ানি’-র মতো জনপ্রিয় গান থাকা সত্ত্বেও ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে এবং সমালোচকদের কড়া সমালোচনার মুখে পড়ে।

তবে বছর পনেরো পর, ফারাহ (Farah Khan) জানিয়েছেন, ছবিটি নতুন প্রজন্মের মধ্যে এক নতুন জনপ্রিয়তা লাভ করেছে। “তিস মার খান এখন জেন জি-র কাছে কাল্ট ক্লাসিক। তারা আমার অন্য ছবিগুলো নিয়ে ভাবে না, শুধু এটাকেই নিয়ে কথা বলে”। অক্ষয় কুমার, টাইগার শ্রফ এবং পৃথ্বীরাজ সুকুমারন অভিনীত, বক্স অফিসে তেমন ভালো ব্যবসা করতে পারেনি। ৩৫০ কোটি টাকার বিশাল বাজেট থাকা সত্ত্বেও, ছবিটি বিশ্বব্যাপী মাত্র ১১১.৫ কোটি টাকা আয় করেছে।

একটি ভ্লগে জ্যাকি ভাগনানি তাঁর সাম্প্রতিক ছবি ‘বড়ে মিয়া ছোট মিয়া’ (Bare mia chote mia)-এর বক্স অফিসে ব্যর্থতা ও বাবার সংগ্রামী অতীতের কথাও শেয়ার করেন। তিনি বলেন, তাঁর বাবা প্রযোজক বাসু ভাগনানি একসময় ফুটপাতে শাড়ি বিক্রি করতেন সেখান থেকেই তাদের বলিউড যাত্রার শুরু। এই খোলামেলা আড্ডা ফের একবার মনে করিয়ে দিল, বলিউডের জগতে সাফল্য যেমন আলো টানে, তেমন ব্যর্থতা যেন নির্দয় উৎসব।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT