Dilip Ghosh : মোদীর মঞ্চে থাকবেন না দিলীপ ঘোষ, দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভায় উপস্থিতি নিয়ে খুললেন মুখ

কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: ২১ জুলাইয়ের আগে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্গাপুরে করবেন সভা। প্রধানমন্ত্রী মোদীর বাংলায় পা রাখা নিয়ে যত না চর্চা হচ্ছে তার থেকেও বেশি চর্চা হচ্ছে দিলীপ ঘোষের (Dilip Ghosh) সেই মঞ্চে অবস্থান নিয়ে। শমীক ভট্টাচার্য বঙ্গ বিজেপির সভাপতি হওয়ার পরেই পুরানো ফর্মে ফিরেছেন। স্পষ্ট করে দিয়েছেন তিনি বিজেপিতেই থাকছেন। এটাও শোনা গিয়েছে ১৮ জুলাই দুর্গাপুরে মোদীরমঞ্চে দেখা যাবে বিজেপির প্রাক্তন রাজ্যসভাপতি দিলীপ ঘোষকে। তা নিয়েই এবার মুখ খুললেন দিলীপ ঘোষ। তবে নেতা হিসেবে নয় কর্মী হিসেবে উপস্থিত থাকবেন বলেই জানিয়েছেন।

প্রধানমন্ত্রী মোদীর মঞ্চে থাকবেন দিলীপ ঘোষ? মঙ্গলবার প্রাতঃভ্রমণের ফাঁকে জানিয়ে দিলেন সব প্রশ্নের উত্তর। বললেন, “মঞ্চে থাকার কথা পার্টি বলবে পিএমও ঠিক করবে এখনো মঞ্চে থাকার কথা কেউ বলেনি। দিলীপ ঘোষ বেশ কয়েক বছর কর্মী হিসেবে থাকে কর্মীদের সঙ্গে থাকে সভা সমিতিতে উপস্থিত থাকে কর্মী হিসেবে। আমার কাছে এখনো পর্যন্ত রাজ্যে বিজেপির তরফে কোন ইনফরমেশন আসেনি।” অর্থাৎ রাজ্য বা কেন্দ্রের পক্ষ থেকে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি বলেই জানিয়েছেন বিজেপি নেতা। তিনি দুর্গাপুর যাবেন দলের কর্মীদের আমন্ত্রণে।

আরও পড়ুন : Shubhanshu Shukla: পৃথিবীতে ফিরছেন শুভাংশু শুক্লা! প্রযুক্তির অগ্নিপথে একজন ভারতীয় নভোচারীর মহাকাশযাত্রার সমাপ্তি

মঞ্চে না থেকে মঞ্চের নিচে দিলীপ ঘোষ (Dilip Ghosh) থাকলে স্বস্তিতে থাকতে পারবে রাজ্য নেতৃত্ব ? এই প্রশ্নও ধেয়ে এসেছে। তারও জবাব দিয়েছেন বিজেপি নেতা বলেছেন, “একাধিক বার নিচে বসেছি আমি। বারাসাতে বসেছি নিচে। কলকাতায় প্রধানমন্ত্রীর র‍্যালিতে আমি সামনে হাঁটেনি পদাধিকারীরা হেঁটেছে। আমি বেড়ার পাশে দাঁড়িয়েছি কর্মী হিসেবে। বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব দিয়েছে আমি পালন করেছি কর্মী হিসেবে। কেউ ডাকুক বা না ডাকুক প্রধানমন্ত্রী সকলের প্রধানমন্ত্রী। তার সঙ্গে মঞ্চে কে থাকবে সেটা প্রটোকলের ব্যাপার।” দলে গুরুত্ব নিয়েও মুখ খুলেছেন। বলেছেন, “দিলীপ ঘোষ তৈরি আছে কর্মীদের মাঝখানে আছে রাস্তায় আছে। এখনো সুস্থ সবল আছি। যে কাজ পার্টি দিয়েছে চেষ্টা করেছি পালন করার। আমাকে যেভাবে ব্যবহার করবে আমি তৈরি আছি। মে হু না।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT