নিউজ পোল ব্যুরো: শিক্ষক দিবসের দিন অর্থাৎ গত ৫ সেপ্টেম্বর ভক্তদের চমকে দিলেন জনপ্রিয় রেডিও জকি সোমক ঘোষ(Somak Ghosh)। সকালে রেডিও(Radio) খুললেই তার মিষ্টি কণ্ঠে শহর কলকাতাকে(Kolkata) শুভেচ্ছা জানানোর অভ্যাস বহু শ্রোতার। তবে সেই অধ্যায় আপাতত শেষ। গত ৫ সেপ্টেম্বর ছিল সোমকের শেষ দিন 104.8 এফএমে(IshqFM)। এদিন সকালবেলার অনুষ্ঠান সঞ্চালনা করেই তিনি চিরদিনের মতো বিদায় নিলেন তার সাধের স্টুডিও(Studio) থেকে।
আরও পড়ুন: Web Series: নতুন ওয়েব সিরিজে জনপ্রিয় টলি তারকারা, শীঘ্রই আসছে জি ফাইভে
সোমক সোশ্যাল মিডিয়ায় (Social Media)একটি ভিডিও শেয়ার করে জানিয়েছেন তার এই সিদ্ধান্তের কথা। ভিডিওতে তিনি স্পষ্ট করেন, 104.8 এফএমের(IshqFM) মালিকানা বদলের ফলে ক্রিয়েটিভ টিমের(Creative Team) উপর চাপ বাড়ছে। নতুন মালিকের কাছে লাভ-ক্ষতির হিসেবই মুখ্য হয়ে উঠেছে। তাই সৃজনশীল স্বাধীনতা সংকুচিত হয়ে যাওয়ার আগেই রেডিও ছেড়ে দেওয়াকেই তিনি শ্রেয় মনে করেছেন। তার কথায়, “শিক্ষক দিবস বেছে নিলাম কারণ জীবনই আসল শিক্ষক। সামনে কী অপেক্ষা করছে জানি না, তবে নিশ্চয়ই আলো দেখা যাবে।”

প্রসঙ্গত, সোমক এর আগে দীর্ঘদিন ছিলেন রেডিও মির্চিতে। ২০২৩ সালে তিনি যোগ দেন 104.8 এফএমে(IshqFM)। সকালের অনুষ্ঠান সঞ্চালনা করে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। তার গলায় কলকাতার(Kolkata) সকালের শুভেচ্ছা যেন শহরের নিজস্ব এক আবহ তৈরি করেছিল। তবে মালিকানা পরিবর্তনের প্রভাব যে এত দ্রুত পড়বে, তা কেউ ভাবেননি। এই বিদায় তাই ভক্তদের জন্য অনেকটা আকস্মিক। অনেকে আবার মনে করছেন, ঠিক যেমন মীর আফসার আলি রেডিওকে বিদায় জানিয়ে নতুনভাবে ইউটিউবে কণ্ঠের জগতে ফিরেছেন, তেমনই সোমকও হয়তো খুঁজে নেবেন নতুন দিশা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
অভিনেতা ও ইভেন্ট ম্যানেজার হিসেবেও সক্রিয় সোমক ভবিষ্যতে কোন পথে হাঁটবেন, তা এখনও জানা যায়নি। তবে তার কণ্ঠস্বর যে এ শহরের শ্রোতার কাছে অচেনা হয়ে যাবে না, সেই বিশ্বাস অনেকেরই। রেডিওর ফ্রিকোয়েন্সি বদলালেও, ভক্তদের মনে সোমকের কণ্ঠ অনুরণিত হয়ে থাকবে।
