Maoist: ঝাড়খণ্ডে এনকাউন্টারে খতম ১০ লক্ষ টাকার মাথা, মাওবাদী নেতা অমিত হাঁসদা

দেশ

নিউজ পোল ব্যুরো: ঝাড়খণ্ডের (Jharkhand) সারান্ডা জঙ্গলে গভীর রাতে ভয়ঙ্কর গুলির লড়াই। নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে খতম হল কুখ্যাত মাওবাদী (Maoist) নেতা অমিত হাঁসদা ওরফে আপ্টন, যার মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা। রবিবার প্রশাসনের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন: Pakistan: পাকিস্তানের নূর খান ঘাঁটিতে মার্কিন ত্রাণবাহী বিমান, উঠছে নানা প্রশ্ন

সূত্রের খবর, পশ্চিম সিংভূম জেলার জঙ্গলে আগে থেকেই মাও নেতা শশীকান্ত গাঞ্জুর গতিবিধির খবর ছিল নিরাপত্তা বাহিনীর কাছে। করম উৎসবে যোগ দিতে নিজের গ্রাম কেদাল যাওয়ার সম্ভাবনায় গোটা এলাকা ঘিরে ফেলে বাহিনী। ঠিক তখনই শুরু হয় গুলির লড়াই। গুলির লড়াইয়ে আহত হন তিন পুলিশকর্মী। তাদের ডালটনগঞ্জের মেডিনীরাই মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে, দুই জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। পালটা গুলিতে মৃত্যু হয় মাওবাদী (Maoist) নেতা অমিতের। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ও আরও বহু অস্ত্রশস্ত্র।

তবে এনকাউন্টারের মূল লক্ষ্য শশীকান্ত গাঞ্জু এখনও অধরা। গোটা এলাকায় তল্লাশি অভিযান চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) আগেই জানিয়েছেন, ২০২৬ সালের মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদ (Maoist) নির্মূলই সরকারের লক্ষ্য। সেই অভিযানেরই অংশ হিসাবে ঝাড়খণ্ড-সহ বিভিন্ন রাজ্যে চলছে লাগাতার অপারেশন। গোয়েন্দাদের মতে, ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তের কারেগুট্টা পাহাড়ি অঞ্চল এখন মাওবাদীদের অন্যতম ঘাঁটি। সেই এলাকা ক্লিয়ার করতে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে প্রায় ৩ হাজার আধাসেনা। অভিযান যতই জোরদার হচ্ছে, ততই ব্যাকফুটে গিয়ে সাধারণ গ্রামবাসীদের নিশানা করছে মাওবাদীরা — এমনই আশঙ্কা নিরাপত্তা আধিকারিকদের।

 

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole