Punjab: সকাল সকাল দাউ দাউ করে জ্বলে উঠল গরিব রথ এক্সপ্রেস, অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীদের

দেশ

নিউজ পোল ব্যুরো: শনিবার সকালে পাঞ্জাবের (Punjab) সিরহিন্দ স্টেশনে দাঁড়িয়ে থাকা অমৃতসর-সহরসা গরিব রথ এক্সপ্রেস হঠাৎই আগুন। সকাল ৭টা ৩০ মিনিট নাগাদ ট্রেনের কয়েকটি কামরা থেকে দাউদাউ করে আগুন বেরোতে দেখা যায়। মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক। যাত্রীরা চিৎকার করতে করতে কামরা ছেড়ে বাইরে ছুটে আসেন। স্টেশনে (Punjab) হুলস্থূল পরিস্থিতি তৈরি হয়। রেল কর্তৃপক্ষ যুদ্ধকালীন তৎপরতায় যাত্রীদের নিরাপদে নামিয়ে আনেন এবং আগুন নেভানোর কাজ শুরু করেন। ফায়ার ব্রিগেড দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। সৌভাগ্যের বিষয়, কোনও যাত্রী আহত হননি বা প্রাণহানি ঘটেনি।

আরও পড়ুন: Kali Puja 2025 : কালীপুজোর প্রাক্কালে বিধাননগরে পুলিশি তল্লাশি, উদ্ধার ১৫০ কেজির বেশি নিষিদ্ধ বাজি

উত্তর রেলওয়ের আওতাধীন সিরহিন্দ স্টেশনে (Punjab) ঘটেছে এই দুর্ঘটনা। রেল সূত্রে খবর, যাত্রীদের চোখেই প্রথম আগুন ধরা পড়ে। তখনই সকলে হৈচৈ শুরু করেন। অনেকে নিজের ব্যাগপত্র ফেলে প্রাণ বাঁচাতে নামেন নিচে। এমন হঠাৎ অগ্নিকাণ্ডে রেল যাত্রার নিরাপত্তা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। রেলের তরফে জানানো হয়েছে, “সকাল ৭টা ৩০ মিনিট নাগাদ কামরায় আগুন দেখা যায়। সঙ্গে সঙ্গেই যাত্রীদের নামিয়ে আনা হয় এবং আগুন নেভানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং কোনও হতাহতের খবর নেই।”

তবে কীভাবে আগুন লাগল, তা এখনও পরিষ্কার নয়। বিদ্যুৎস্পৃষ্ট, শর্ট সার্কিট না কি অন্য কোনও কারিগরি ত্রুটি সবকিছুই খতিয়ে দেখছে তদন্তকারী দল। রেলের তরফে একটি বিশেষ টেকনিক্যাল টিম ইতিমধ্যেই ঘটনাস্থলে পাঠানো হয়েছে।যদিও বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি, তবুও যাত্রীদের অভিজ্ঞতা রীতিমতো ভয়ঙ্কর। অনেকেই জানিয়েছেন, এক মুহূর্ত দেরি হলেই বড় বিপদ হতে পারত।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole