Fashion Tips :দুর্গাপুজোয় হিল পরতে চান? ভিড়েও মিলবে আরাম, রইল বিশেষ টিপস

অন্যান্য লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: দুর্গাপুজোর(Durga Puja) ক’টা দিন মানেই সাজগোজে একটু বাড়তি যত্ন। নতুন জামাকাপড়, মানানসই অ্যাক্সেসরিজ, আর তার সঙ্গে পছন্দের হিল জুতো। সব মিলিয়ে (Puja Fashion) লুক হয় একেবারে পারফেক্ট। কিন্তু ভিড় ঠাসা প্যান্ডেলে ঘুরতে গেলে বা ঘণ্টার পর ঘণ্টা হাঁটার সময়ে হিল পরা যে বেশ চ্যালেঞ্জিং, তা অনেকেই জানেন।

আরও পড়ুন:Coffee: ব্ল্যাক কফি নিরাপদ, তবে এই খাবারের সঙ্গে নয়!

পায়ে ব্যথা, গোড়ালি মচকানো বা হাঁটার অসুবিধা এসব ভেবে অনেকেই পছন্দের হিল জুতো এড়িয়ে যান। তবে কয়েকটা সহজ টিপস(Tips) মেনে চললে এই সমস্যাগুলো এড়ানো সম্ভব। অভিজ্ঞরা বলছেন, হিল কেনার সময়ে নিজের ওজন, পায়ের আকার এবং ভারসাম্য বজায় রাখার ক্ষমতাকে মাথায় রাখা জরুরি। আঁটসাঁট জুতো না হলে সহজেই পা হড়কে যেতে পারে। তাই কেনার সময়ে সাইজ একদম ঠিক আছে কি না, খেয়াল রাখা প্রয়োজন।

এছাড়া, হিল জুতোতে সবচেয়ে বেশি চাপ পড়ে পায়ের পাতা, কাফ মাসল এবং গোড়ালির উপর। ব্যথা কমাতে ঠাকুর দেখতে বেরনোর আগে ৫–৭ মিনিট গরম জলে পা ডুবিয়ে রাখা এবং হালকা স্ট্রেচ করা খুব উপকারী। এতে রক্ত সঞ্চালন বাড়ে এবং হাঁটার সময়ে অস্বস্তি কম হয়। চাইলে জুতোর মধ্যে জেল কুশনিং প্যাড ব্যবহার করতে পারেন, যা বাড়তি আরাম দেবে। তবে যদি সারারাত প্যান্ডেল হপিংয়ের পরিকল্পনা থাকে, তাহলে ফ্ল্যাট বা কম হিলের জুতোই ভালো বিকল্প। অল্প সময়ের জন্য বেরোলে বা তুলনামূলক কম হাঁটতে হলে হিল বেছে নিতে পারেন। একান্তই কারও কোমর বা পায়ের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া হিল পরা একেবারেই উচিত নয়।

সবশেষে একটা বিষয় মনে রাখা দরকার ফ্যাশন(Fashion)যতই গুরুত্বপূর্ণ হোক, স্বাস্থ্য তার চেয়ে ঢের বেশি। তাই হিল পরার ইচ্ছে থাকলেও নিজের আরাম ও নিরাপত্তাকে প্রাধান্য দিন। তাহলেই (Puja Fashion) হবে জমজমাট, আর আনন্দও থাকবে অটুট।