Coffee: ব্ল্যাক কফি নিরাপদ, তবে এই খাবারের সঙ্গে নয়!

Life style oftbeat অফবিট লাইফস্টাইল স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: কফি (Coffee) আজ সারা বিশ্বের অন্যতম জনপ্রিয় সফ্ট ড্রিংক। ভারতেও বহু মানুষ আছেন যাদের দিন শুরুই হয় এক কাপ কফি দিয়ে। বিশেষ করে সকালে ঘুম থেকে উঠেই অনেকেই কফি খেতে অভ্যস্ত। কফিতে থাকা ক্যাফেইন (Caffeine) একদিকে যেমন শরীর ও মনের সতেজতা আনে, তেমনই অতিরিক্ত কফি আবার শরীরের ক্ষতিও করতে পারে। পুষ্টিবিদদের (Nutritionists) মতে, কফি খাওয়ার সময় কয়েকটি সাধারণ নিয়ম না মানলে শরীর নানা সমস্যায় পড়তে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—কফির সঙ্গে বা কফির ঠিক আগে-পরে কিছু বিশেষ খাবার (Foods) একেবারেই খাওয়া উচিত নয়। কারণ কফি সেইসব খাবারের পুষ্টি (Nutrients) শোষণে বাধা দেয়। ফলে শরীর প্রয়োজনীয় ভিটামিন (Vitamins) ও মিনারেল (Minerals) ঠিকমতো পায় না।

কোন কোন খাবারের সঙ্গে কফি খাওয়া শরীরের জন্য ক্ষতিকর হতে পারে—

. কফির সঙ্গে কখনও আঙুর, কমলালেবু বা লেবুজাতীয় সাইট্রাস ফল (Citrus Fruits) খাওয়া উচিত নয়। কফি নিজেই অ্যাসিডিক (Acidic) প্রকৃতির, তার সঙ্গে সাইট্রাস ফল খেলে শরীরে অ্যাসিড রিফ্লাক্স (Acid Reflux) ও হজমের সমস্যা বেড়ে যেতে পারে।

. রেড মিট (Red Meat) খাওয়ার পর কফি পান করা একেবারেই ঠিক নয়। রেড মিট হজম হতে সময় নেয় এবং এতে প্রচুর আয়রন (Iron) থাকে। কফি খেলে সেই আয়রনের শোষণ (Absorption) ব্যাহত হয়, ফলে শরীরে রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া (Anemia) হওয়ার ঝুঁকি বাড়ে।

আরও পড়ুন: Amazon Great Indian Festival : পুজোর আগে শুরু আমাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল, ইলেকট্রনিক্সে বড় ছাড়

. দুধ দিয়ে কফি খাওয়া থেকে বিরত থাকতে বলছেন পুষ্টিবিদরা। ব্ল্যাক কফি (Black Coffee) তুলনায় অনেক স্বাস্থ্যকর হলেও, দুধ দিয়ে তৈরি কফি ক্যালসিয়াম (Calcium) শোষণ কমিয়ে দেয়। এতে হাড় দুর্বল হওয়ার আশঙ্কা থাকে।

. ভাজাভুজি বা মুখরোচক স্ন্যাকস (Snacks, Fried Foods) খাওয়ার পর কফি খাওয়া একেবারেই উচিত নয়। এতে শরীরে অস্বাভাবিক হারে ফ্যাট (Fat) জমতে পারে, যা স্থূলতা ও হৃদরোগের ঝুঁকি বাড়ায়।

শস্যদানা জাতীয় খাবার (Whole Grains) খাওয়ার পর কফি খাওয়াও ক্ষতিকর। শস্যে থাকা ভিটামিন বি (Vitamin B) ও খনিজ পদার্থ কফির কারণে শরীরে সঠিকভাবে শোষিত হয় না। তাই কফি ভালোবাসলেও সচেতন হতে হবে। ব্ল্যাক কফি পরিমিত পরিমাণে খাওয়াই সবচেয়ে স্বাস্থ্যকর। তবে খাওয়ার সময় ও খাবারের সঙ্গে মিশ্রণের ব্যাপারে সাবধানতা না নিলে কফি শরীরের উপকারের বদলে ক্ষতি করতে পারে।