Amazon Great Indian Festival : পুজোর আগে শুরু আমাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল, ইলেকট্রনিক্সে বড় ছাড়

প্রযুক্তি ব্যাবসা বানিজ্য

নিউজ পোল ব্যুরো: পুজো মানেই কেনাকাটার মরসুম। আর অনলাইনে শপিং(Online Shopping) বললেই প্রথমেই মনে আসে আমাজনের(Amazon) নাম। প্রতিবছরের মতো এবছরও আমাজন নিয়ে আসছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল(Amazon Great Indian Festival), যেখানে ইলেকট্রনিক্স থেকে শুরু করে ঘর সাজানোর সরঞ্জাম সবকিছুতেই থাকছে দুর্দান্ত ছাড়। এবছর এই সেল শুরু হবে ২৩ সেপ্টেম্বর থেকে। তবে আমাজন প্রাইম মেম্বাররা একদিন আগেই, অর্থাৎ ২২ সেপ্টেম্বর রাত থেকেই কেনাকাটার সুযোগ পাবেন।

আরও পড়ুন: WB Assembly: বিধানসভায় উত্তাল মুহূর্ত, বিজেপিকে তুলোধোনা মুখ্যমন্ত্রীর, “মোদী চোর, বিজেপি চোর” স্লোগানে তুঙ্গে রাজনৈতিক তাপমাত্রা

এই সেলে স্মার্টফোন, মনিটর, প্রিন্টার, স্টোরেজ ডিভাইস সহ নিত্যনতুন প্রযুক্তি সামগ্রী পাওয়া যাবে আকর্ষণীয় অফারে(Offer)। সূত্রের খবর, এবারও থাকছে ‘৮ পিএম ডিলস’, যেখানে নির্দিষ্ট সময়ে মিলবে বিশেষ ছাড়। পাশাপাশি স্মার্টফোন এক্সচেঞ্জ অফার ও অন্যান্য ক্যাশব্যাক স্কিমও থাকছে, যা ক্রেতাদের বাড়তি সুবিধা দেবে। ধারণা করা হচ্ছে, অ্যান্ড্রয়েড থেকে শুরু করে আইফোন সব ধরনের ফোনেই থাকছে নজরকাড়া অফার।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

শুধু মোবাইল বা গ্যাজেট নয়, পুজোর আগে ঘর সাজানোর নানা সামগ্রী, হোম অ্যাপ্লায়েন্স ও ফ্যাশনেও পাওয়া যাবে বড়সড় ডিসকাউন্ট(Discount)। তাই উৎসবের আগে নতুন টিভি, ফ্রিজ বা ওয়াশিং মেশিন কেনার পরিকল্পনা থাকলে এই সেল হতে পারে একেবারে সঠিক সময়।

অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টও(Flipkart)ঘোষণা করেছে তাদের বিখ্যাত বিগ বিলিয়ন ডেজ সেল(Flipkart Big Billion Days)। যদিও এখনও পর্যন্ত সেল শুরু হওয়ার তারিখ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, প্রায় একই সময়ে তারা অফার নিয়ে আসতে পারে। সব মিলিয়ে পুজোর আগে অনলাইন(Online Shopping )কেনাকাটার বাজার জমে উঠতে চলেছে। তাই এখনই লিস্ট তৈরি করে রাখুন, কারণ এই উৎসবের সেলেই হয়তো মিলবে বছরের সেরা ডিসকাউন্ট।