Bidhannagar Police: ফেক ট্রাফিক চালানের ফাঁদে প্রতারণা, গ্রেফতার ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র

অপরাধ আইন কলকাতা

নিউজ পোল ব্যুরো: ফেক ট্রাফিক চালান দেখিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন এক যুবক। বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ (Bidhannagar Police) বরানগর থেকে ১৯ বছরের ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র শোভন সাঁত্রাকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন:Baaghi 4: ২৩ বার কাঁচির কোপ! ‘বাগী ৪’-এ একাধিক নগ্নতার দৃশ্য কেটে তবেই মিলল ছাড়পত্র

পুলিশ সূত্রে খবর, চলতি বছরের আগস্ট মাসে বিধান নগর সাইবার ক্রাইম থানায় (Bidhannagar Police) একটি অভিযোগ দায়ের হয়। অভিযোগকারী জানান, তাঁর অ্যাকাউন্ট থেকে প্রায় ৪০ হাজার টাকা প্রতারণার মাধ্যমে তুলে নেওয়া হয়েছে। অভিযোগ অনুযায়ী, এক ফেক ট্রাফিক চালান পাঠিয়ে ভুয়ো লিঙ্কে ক্লিক করতেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যায়। এরপরই শুরু হয় তদন্ত।

সাইবার অপরাধীদের এই নতুন কৌশলে ইতিমধ্যেই আরও অনেকে প্রতারিত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। গ্রেফতার হওয়া যুবক এই চক্রের এক সদস্য মাত্র। তার মাথার ওপর আরও বড়ো প্রতারক চক্র কাজ করছে বলেই অনুমান তদন্তকারীদের। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে চক্রের অন্যান্য সদস্যদের খোঁজে নেমেছে পুলিশ (Bidhannagar Police)।

আজ ধৃত শোভন সাঁত্রাকে (Shovon Santra) বিধান নগর মহকুমা আদালতে তোলা হবে। তদন্তকারীরা আশাবাদী, এই জেরা থেকেই বেরিয়ে আসবে চক্রের মূলহোতাদের নাম। সাইবার বিশেষজ্ঞদের মতে, অনলাইনে প্রতারণার কৌশল এখন ক্রমশ আধুনিক হচ্ছে। ট্রাফিক চালানের মতো সরকারি পরিষেবার নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে প্রতারণার ঘটনা উদ্বেগজনক। পুলিশ সাধারণ মানুষকে সতর্ক থাকতে এবং সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করার পরামর্শ দিয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole