Weather update : বাংলায় বৃষ্টি থামার নামই নেই, বর্ষাবিদায় বিলম্বে ফের সক্রিয় হচ্ছে ঘূর্ণাবর্ত! কতদিন চলবে দুর্যোগ?

আবহাওয়া কলকাতা

নিউজ পোল ব্যুরো: বর্ষা যেন বিদায় নিতেই চাইছে না বাংলার আকাশ থেকে। বুধবার পর্যন্ত টানা বৃষ্টির পরে ফের নতুন করে ঘূর্ণাবর্ত তৈরির আশঙ্কা তৈরি হয়েছে উত্তর বঙ্গোপসাগরে। হাওয়া অফিস জানিয়েছে(Weather update), শুক্রবারের মধ্যে তৈরি হতে পারে নতুন ঘূর্ণাবর্ত, যার প্রভাবে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত আরও বাড়বে। বর্তমানে উত্তর-পূর্ব অসম ও দক্ষিণ বাংলাদেশের উপর রয়েছে দুটি ঘূর্ণাবর্ত। দক্ষিণ দিকের ঘূর্ণাবর্ত সরাসরি দক্ষিণবঙ্গে বৃষ্টির জোগান দিচ্ছে। যদিও উত্তরবঙ্গে(North Bengal) ভারী বৃষ্টির কোনও আশঙ্কা নেই, তবুও আংশিক মেঘলা আকাশ ও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আবহাওয়া দফতরের মতে(IMD), এই পরিস্থিতি সামনের সপ্তাহের শুরু পর্যন্ত স্থায়ী হতে পারে।

আরও পড়ুন:East Bengal: উদ্বোধনী ম্যাচেই শ্রীনিধির বিরুদ্ধে সহজ জয় ইস্টবেঙ্গলের

আলিপুর দফতর জানিয়েছে(IMD), আগামী পাঁচ দিনে বাংলায় বর্ষা বিদায়ের সম্ভাবনা নেই। বর্ষা বিদায়ের পরই শুরু হবে ঘূর্ণিঝড়ের মৌসুম (Cyclone Season)। অক্টোবর থেকে ডিসেম্বরের প্রথম ভাগ পর্যন্ত ঘূর্ণিঝড় (Cyclone) তৈরির সময়। এরপর পশ্চিমী ঝঞ্ঝা (Western Disturbance)-এর প্রভাবে ধীরে ধীরে ঠান্ডা হাওয়া নামে এবং ডিসেম্বরের শুরুতে শীত প্রবেশ করে। এই মুহূর্তে বর্ষা বিদায় রেখা (Monsoon Withdrawal Line) অবস্থান করছে গুজরাটের ভেরাভাল থেকে উত্তরপ্রদেশের শাহজাহানপুর পর্যন্ত। আগামী কয়েক দিনের মধ্যে গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের একাধিক অঞ্চলে বর্ষা বিদায় নিতে পারে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

বৃহস্পতিবার শহরে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম থাকলেও শুক্রবার থেকে আবার বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে দমকা হাওয়ার (Wind Gust) সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গে শুক্র ও শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা (Thunderstorm Alert) জারি রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। রবিবার থেকে বৃষ্টির তীব্রতা কমবে। ভারী বৃষ্টির আশঙ্কা নেই। অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কবার্তা আপাতত নেই। আকাশ থাকবে আংশিক মেঘলা। দার্জিলিং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে দু-এক পশলা বৃষ্টি হতে পারে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে। ধীরে ধীরে এই অঞ্চলে আবহাওয়া শুষ্ক হওয়ার সম্ভাবনা রয়েছে।