Baaghi 4: ২৩ বার কাঁচির কোপ! ‘বাগী ৪’-এ একাধিক নগ্নতার দৃশ্য কেটে তবেই মিলল ছাড়পত্র

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: বলিউডের অ্যাকশন হিরো টাইগার শ্রফের বহুল প্রতীক্ষিত ছবি ‘বাগী ৪’ (Baaghi 4) মুক্তির আগেই চর্চায় উঠে এসেছে সেন্সরের কাঁচি। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC) ছবিটিকে ‘এ’ শংসাপত্র দিয়েছে বটে, তবে তার আগে ছবির একাধিক দৃশ্য বাদ দিতে হয়েছে নির্মাতাদের। মোট ২৩টি জায়গায় পরিবর্তন আনার পরেই মিলেছে সেন্সরের অনুমোদন।

আরও পড়ুন:Manali Thakur: আট বছরের দাম্পত্যে ভাঙন! বিদেশি স্বামী থেকে কি আলাদা হচ্ছেন মোনালি ঠাকুর?

সূত্র অনুযায়ী, ছবিতে (Baaghi 4) নগ্নতা থেকে শুরু করে অতিরিক্ত হিংসার দৃশ্যের কারণে আপত্তি জানিয়েছিল সেন্সর বোর্ড। একটি দৃশ্যে সরাসরি নগ্নতা দেখানো হয়েছিল, সেটি সম্পূর্ণ বাদ দিতে বলা হয়েছে। আবার এক চরিত্রকে কফিনের উপর দাঁড়িয়ে থাকার দৃশ্যও মুছে ফেলতে হয়েছে। এমনকি, একটি দৃশ্যে পূজার প্রদীপ থেকে সিগারেট ধরানোর মুহূর্তকেও আপত্তিকর মনে করেছে সিবিএফসি (CBFC)। সেই দৃশ্যও বাদ দিতে হয়েছে নির্মাতাদের। শুধু দৃশ্যই নয়, একাধিক সংলাপেও কাঁচি চালিয়েছে সেন্সর বোর্ড। যেমন, একটি সংলাপে ছিল “ভাই, তোর কন্ডোমের মধ্যেই থেকে যাওয়া উচিত ছিল।” এখানে ‘কন্ডোম’ শব্দটি মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন দৃশ্যও বাদ পড়েছে। জানা যাচ্ছে, যিশু খ্রিস্টের (Jesus Christ) মূর্তির উপর ছুরি চালানোর একটি দৃশ্যও বাদ দেওয়া হয়েছে।

তবে এই কাটছাঁটের মধ্যেও দর্শকদের উত্তেজনা কমেনি। ইতিমধ্যেই ‘বাগী ৪’ (Baaghi 4)-এর গান দর্শক মহলে দারুণ সাড়া ফেলেছে। বিশেষ করে ‘হুসন’ গানটিতে হরনাজ সন্ধুর (Harnaz Sindhu) নাচ সামাজিক মাধ্যমে ভাইরাল। অনেকেই গানটির সঙ্গে দীপিকা পাড়ুকোনের (Dipika Padukone)  ‘বেশরম রং’ (Besharam Rang) -এর তুলনা করছেন। টাইগার শ্রফের পাশাপাশি ছবিতে দেখা যাবে হরনাজ সন্ধু, সোনম বাজওয়া এবং সঞ্জয় দত্তকে (Sanjay Dutt)। অ্যাকশন, রোম্যান্স এবং গ্ল্যামারের মিশ্রণে তৈরি এই ছবি আগামী ৫ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। কাটছাঁটের পরেও দর্শকদের কাছে কতটা হিট হবে ‘বাগী ৪’ (Baaghi 4) এখন সেই দিকেই তাকিয়ে বি-টাউন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole