WB Assembly: বিধানসভায় উত্তাল মুহূর্ত, বিজেপিকে তুলোধোনা মুখ্যমন্ত্রীর, “মোদী চোর, বিজেপি চোর” স্লোগানে তুঙ্গে রাজনৈতিক তাপমাত্রা

breakingnews কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: বাঙালির উপর অত্যাচার এবং কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার বিধানসভায় (WB Assembly) বিশেষ অধিবেশনে চরম নাটকীয়তা চিৎকার, প্রতিবাদ, স্লোগানে উত্তাল হয়ে উঠল সভাকক্ষ। বিজেপিকে (BJP) তীব্র ভাষায় আক্রমণ করে মুখ্যমন্ত্রী সরাসরি বলেন, “মোদী চোর, বিজেপি চোর, ভোট চোরের দল তোরা।”

আরও পড়ুন: BJP MLA: বাঙালি ‘হেনস্তা’ বিতর্কে উত্তাল রাজ্য বিধানসভা, মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন প্রতিবাদে সরব বিজেপি, সাসপেন্ড দুই বিধায়ক

বক্তব্যের শুরুতেই বিজেপি বিধায়করা বাধা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু স্পিকারের অনুমতিতে (WB Assembly) মুখ্যমন্ত্রী তার বক্তব্য চালিয়ে যান। উত্তেজনার পারদ চড়তেই বিজেপির একাংশ চিৎকার শুরু করে। শংকর ঘোষের (Shankar Ghosh) নেতৃত্বে শুরু হওয়া বিশৃঙ্খলায় শেষমেশ তাকে এবং পরে অগ্নিমিত্রা পলকে (Agnimitra Paul) সাসপেন্ড করে বিধানসভা (WB Assembly) থেকে বের করে দেন মার্শালরা। এই বিশৃঙ্খলার মধ্যেই বিজেপি বিধায়করা নাকি নিজেরাই ‘মোদী চোর’ স্লোগান দিয়ে ফেলেন। এমনই বিস্ফোরক দাবি মমতার। তিনি বলেন, “আপনারা নিজেরাই নিজেদের নেতাকে চোর বলছেন! এটা বলবেন না। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। লজ্জা করে না? নিজেদের দলের সম্মান রাখতে পারছেন না।”

মুখ্যমন্ত্রীর অভিযোগ, তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া অনেক বিধায়ক এখন মুখ লুকিয়ে স্লোগান দিচ্ছেন। কটাক্ষের সুরে বলেন, “আমার কিছু বলার দরকার নেই, বাংলার মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবে। বিজেপি এক অগণতান্ত্রিক দল।” শেষে আরও একবার বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন,“তোমরা মানুষকে দমিয়ে রাখতে পারবে না। তোমরা লুটেরার দল, অত্যাচারের দল। দেশ বিক্রি করে দিয়েছো। বিজেপি হটাও, দেশ বাঁচাও, এটাই আজকের ডাক।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole