নিউজ পোল ব্যুরো: আশ্বিন মাস এলেই বাঙালির মনে জাগে উমার আগমনির বার্তা। নীল আকাশ, সাদা মেঘ আর কাশফুলের দোলায় মাতোয়ারা এই সময় সংগীতের মাধ্যমেও মিশে যাচ্ছে পুজোর আবহ(Durga Puja 2025)। সাম্প্রতিক কয়েক বছরে দুর্গাপুরের একাধিক পুজো কমিটি(Durgapur Pujo 2025) নিজেদের স্বকীয়তা বজায় রাখতে ‘থিম সং’ তৈরি করছে। শুধু অডিও নয়, ঝাঁ চকচকে ভিডিওগ্রাফিতেও এই গানগুলির বাহার বাড়ছে।
আরও পড়ুন: Kunal Ghosh : হুগলির সুগন্ধায় শুরু ইলেকট্রিক গাড়ির কারখানা, সিঙ্গুরের স্বপ্ন এবার বাস্তবায়িত
প্যান্ডেলের সাউন্ড সিস্টেমে নিজেদের থিম সং(Theme Song) চালানো এখন যেন আলাদা এক মর্যাদা। অনেক সময় বিখ্যাত শিল্পীদের পরিবারের সদস্যদের দিয়ে গান গাওয়ানো হলেও, স্থানীয় শিল্পীদের ‘ফেমাস’ করার অন্যতম মঞ্চ হয়ে উঠেছে এই থিম সং(Theme Song)। পুজো কমিটির পক্ষ থেকেও দাবি করা হচ্ছে, এই উদ্যোগে স্থানীয় প্রতিভারা আলোচনায় আসার সুযোগ পাচ্ছেন।

দুর্গাপুরের উর্বশী সর্বজনীন দুর্গোৎসব ২০২০ সাল থেকে থিম সং(Theme Song) চালু করেছে এবং ধারাবাহিকভাবে তা বজায় রেখেছে। পুজোর দিন দশেক আগে থিম সং(Theme Song) প্রকাশ হয়। গায়ক-গায়িকা থেকে শুরু করে অভিনয়শিল্পী সকলেই থাকেন স্থানীয়। এবারের ২২-তম বর্ষে গান গেয়েছেন শিল্পী স্নিগ্ধা সরকার। ভিডিওতেও অভিনয় করছেন এলাকার কলাকুশলীরা। এবারের থিমে উঠে এসেছে এক সংবেদনশীল দৃষ্টিভঙ্গি পতিতালয়ের প্রতিবন্ধী নারীদের দুর্গোৎসবে শামিল করা(Durga Pujo 2025)। উর্বশী দুর্গোৎসব কমিটির সম্পাদক সুপ্রিয় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, “বাঙালির শ্রেষ্ঠ উৎসব নানা আঙ্গিকে আসুক। থিম সং(Theme Song) তৈরি করে স্থানীয় শিল্পীদের সুযোগ দেওয়াই আমাদের লক্ষ্য।”

অন্যদিকে, দুর্গাপুরের(Durgapur) আরেক বিগ বাজেট পুজো বুদ্ধবিহার সর্বজনীন ২০২১ সাল থেকে থিম সং(Theme Song) চালু করেছে। প্রথম বছরেই চমক ছিল প্রবল জনপ্রিয় শিল্পী মহম্মদ আজিজের মেয়ে সানা আজিজ গেয়েছিলেন। তবে এরপর থেকে সুযোগ পাচ্ছেন মূলত স্থানীয় শিল্পীরা। প্রতিবছর এই গানের কথা লেখেন পার্থসারথি গোস্বামী। এবারের ৩৬-তম বর্ষে তাঁদের থিম ‘আমি সেই মেয়ে’। সেই অনুকরণেই থিম সং গেয়েছেন শুভশ্রী দেবনাথ। বুদ্ধবিহার পুজো কমিটির সম্পাদক সৌগত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “থিম সং এখন আমাদের পরিচিতি। স্থানীয় শিল্পীদের কণ্ঠেই আমরা সেই গান উপস্থাপন করি। এটাই এখন আমাদের পুজোর (Durgapur Pujo 2025) ইউএসপি।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
রাজ্যের নানা প্রান্তে পুজো থিমের সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুরে(Durgapur Pujo) থিম সংয়ের(Theme Song)জনপ্রিয়তা ক্রমশ বেড়েই চলেছে। এতে যেমন উৎসবে যোগ হচ্ছে নতুন মাত্রা, তেমনই আলোচনায় আসছেন স্থানীয় শিল্পীরাও।
