New Town: নিউটাউনে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক! নির্দেশিকা এনকেডিএ-র

কলকাতা রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: নিউটাউনে (New Town) বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক। এমনই নির্দেশিকা জারি করলো এনকেডিএ (NKDA)। হোটেল, রেস্তোরাঁ, শপিংমল কিংবা নিউটাউনের যে কোনো সাইনবোর্ডে বাংলায় নাম লেখা আবশিক বলে জানিয়ে দেওয়া হয়। তবে অন্য ভাষায় লেখা সাইনবোর্ডও থাকতে পারে। তাতে কোনও আপত্তি থাকবে না বলেই সুত্রের খবর।

আরও পড়ুন: Rabindranath Tagore: ‘জাগরিত হোক সেই দেশ, যেখানে রবীন্দ্রনাথের ভাষা, বাংলা ভাষা, সম্মান পায়’ বিশ্বকবির প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানিয়ে লিখলেন মমতা

বাংলা ভাষা নিয়ে সংঘাতের (Conflict) মাঝে বাংলা ও বাঙালীদের অস্বিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে সরব বাংলার শাসকদল থেকে শুরু করে হাত শিবির। বিজেপি (BJP) শাসিত রাজ্যে প্রতিনিয়ত বাংলা বলার অপরাধে অত্যাচারিত হতে হচ্ছে পরিযায়ীদের। এমনই অভিযোগে রাজ্যসভা থেকে লোকসভা। সর্বত্রই প্রতিবাদের সুর উঠলেও এবার বঙ্গে বাংলা ভাষায় লেখা সাইনবোর্ড লাগানোর ক্ষেত্রে নির্দেশিকা জারি করা হলো। এক্ষেত্রে কঠোর অবস্থানের পথে নিউটাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটি (NKDA)।

কলকাতার বুকে নিউটাউন (New Town) একটি অন্যতম জনবহুল এবং জনপ্রিয় জায়গা। সেখানে দিনে দিনে বাড়ছে আবাসন, কমপ্লেক্স, রেস্তোরাঁ, শপিংমল, হোটেল। এতদিন তারা নিজেদের মতো ভাষায় নাম লিখে সাইনবোর্ড ব্যবহার করতে পারত। তবে সেক্ষেত্রে এনকেডিএ এর নির্দেশিকা অনুসারে,অতি শীঘ্রই কলকাতার এই সমস্ত এলাকায় বাংলা ভাষায় সাইনবোর্ড ব্যবহারের নির্দেশিকা আবশ্যিক করা হবে। এই বিষয়ে আজ এনকেডিএ (NKDA) বোর্ড মিটিংয়ে বসতে চলেছে বলে সুত্রের খবর। বাঙালির ভাবাবেগকে পূর্ণমর্যাদা দিতে মূলত এনকেডিএ (NKDA) এর এই পদক্ষেপ ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole