Rabindranath Tagore: ‘জাগরিত হোক সেই দেশ, যেখানে রবীন্দ্রনাথের ভাষা, বাংলা ভাষা, সম্মান পায়’ বিশ্বকবির প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানিয়ে লিখলেন মমতা

breakingnews কলকাতা

নিউজ পোল বাংলা: আজ ২২শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের(Rabindranath Tagore) প্রয়াণ দিবস। এই ভরা শ্রাবণেই শ্রাবণ ধারায় ভিজেছিল চোখ। বিশ্বকবির প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চলছে রাজ্যজুড়ে ভাষা আন্দোলন। বাঙালি অস্মিতা রক্ষায় সেই আন্দোলনের দাক দিয়েছেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী। কবিগুরুর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী দিলেন ‘ভাষা-সন্ত্রাস’হীন দেশ গড়ার ডাক।

এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, “বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে আমার প্রণতি জানাই। প্রতিদিন, প্রতিক্ষণ তিনি আমাদের অন্তরে থাকেন। তিনি আমাদের প্রাণের কবি – আজ তাঁকে বিশেষভাবে অন্তরে আহ্বান করি। তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের ধ্রুবতারা।” মুখ্যমন্ত্রী আরও লেখেন, “গতকাল ঝাড়গ্রামে আমাদের সরকারি কর্মসূচি ছিল। সেখানে সর্বসমক্ষে অনেক মনীষীকে একত্র শ্রদ্ধা জানানোর সুযোগ ছিল। বিশ্বকবিকে সেই অবকাশে প্রণাম জানাই। সেই অনুষ্ঠানের আগে প্রকাশ্যে সমাজমাধ্যমেও তাঁকে শ্রদ্ধার্ঘ্য দিই। রবীন্দ্রনাথ আমাদের প্রতি মুহূর্তের সঙ্গী। তাঁর স্মরণে প্রতিদিন-ই পুণ্যদিন। কবিকে স্মরণ করি ও তাঁকে উদযাপন করি বছরভর এবং দিবারাত্র।” এর পরেই মুখ্যমন্ত্রী লেখেন, “জাগরিত হোক সেই দেশ, যেখানে রবীন্দ্রনাথের ভাষা, বাংলা ভাষা, সম্মান পায়, মর্যাদা পায় ও সকল দেশবাসীর ভালবাসা পায়। বিকশিত হোক সেই দেশ, যে দেশে ভাষা-সন্ত্রাস থাকবে না।”

আরও পড়ুন: Vice Presidential Poll: আগেই জারি বিজ্ঞপ্তি, উপরাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ জানিয়ে দিল কমিশন

প্রসঙ্গত, ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা ও বাংলায় কথা বললে বাংলাদেশী তকমা লাগিয়ে দেওয়ার বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য জুড়ে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। বীরভূম, ঝাড়গ্রামে করেছেন সভা। সমস্ত সভা থেকেই মুখ্যমন্ত্রীর মুখে শোনা গিয়েছে রবীন্দ্রনাথ (Rabindranath Tagore), বিবেকানন্দ, রামকৃষ্ণের কথা। বাংলা ভাষাকে ‘বাংলাদেশি’ ভাষা বলে বিতর্কের মুখে পড়েছে দিল্লি পুলিশ। জা নিয়েও সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। এমনকি বৃহস্পতিবার ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী ১০টাকার নোটে বাংলা লেখা দেখিয়ে বাংলার গুরুত্ব বুঝিয়েছেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole