নিউজ পোল ব্যুরো: যার গানের চিত্রায়ণের ক্ষেত্রে বিশ্বাসযোগ্য়তায়,দেশপ্রেমের ছবিতে যার উপস্থিতি আসল দেশপ্রেমকেও হার মানিয়ে দেয়। সেই মনোজ কুমারকে বাদ দিয়ে কিনা রাজ বব্বর? তবু মুম্বাই চলচ্চিত্র (Mumbai Film) জগৎ তার নিজের ছন্দে অবিচল। এখানে গায়কের পছন্দ-অপছন্দ সব সময় প্রাধান্য পায় না। ভারতবর্ষের দেশপ্রেমিক সিনেমার নির্মাতা বলরাজ সাহনীর প্রথম পছন্দের শিল্পী মহেন্দ্র কাপুর (Mahendra Kapoor)।
আরও পড়ুন: Vice Presidential Poll: আগেই জারি বিজ্ঞপ্তি, উপরাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ জানিয়ে দিল কমিশন
তার সময়ের কিংবা বলা ভাল দীর্ঘ গায়ন সময়ের মধ্যে প্রায় প্রতিটি নায়কের ‘লিপেই দেখা এবং শোনা গেছে কাপুরের সঙ্গীত। উদাত্ত কণ্ঠের অধিকারী কাপুরের গানের গরিমা ভারতের সীমানা ছাড়িয়ে পৃথিবীর শ্রোতাদেরও মুগ্ধ করেছে। জাগিয়ে তুলেছে দেশপ্রেমের আবেগ। যার নাম সামনে এলেই ‘মেরে দেশ কি ধরতি সোনা উগলে,উগলে হিরে মোতি’ গানের ছটা বিভা ছড়িয়ে দেয় মানুষের প্রাণ, ভরিয়ে দেয় দেশপ্রেমের আবেগ দীপ্ত আভা। ৭ দশকেরও বেশি সময় মানুষকে মাতিয়ে তোলে যে গান । সে গান মনোজ কুমারের (Manoj Kumar) মুখে চিত্রায়িত। মুম্বাই চলচ্চিত্র জগতের আর এক দিকপাল সুনীল দত্ত যিনি একদিকে সঞ্জয় দত্তের মতো বিখ্যাত নায়কের বাবা অন্যদিকে বহু ছবিতে মহেন্দ্র কাপুরের (Mahendra Kapoor) গানে ‘লিপ’ দিয়েছেন অত্যন্ত বিশ্বাসযোগ্যতার সঙ্গে।
মহেন্দ্র কাপুরের (Mahendra Kapoor) জন্ম পরাধীন অবিভক্ত ভারতে। ৯ জানুয়ারি, ১৯৩৪ সালে, অমৃতসর। সেখান থেকে ছোটবেলাতেই বোম্বাই (তখনও মুম্বাই হয়নি) চলে আসেন। মহঃ রফির দ্বারা অনুপ্রাণিত কাপুর প্রথম সুযোগ পান ১৯৫৮ সালে ভি,শান্তারামের সঙ্গে। ‘নবরং’ ছবিতে।.৭৪ বছর বয়সে মৃত্যু ২৭ সেপ্টেম্বর, ২০০৮ মুম্বাই শহরে হ্রদ রোগে আক্রান্ত হয়ে। প্রতি বছর ভারতের স্বাধীনতা দিবসের প্রতিটি কোণায় কোণায় উচ্চগ্রামে (loudspeaker) বেজে চলে বিশ্বকে গুণতে, শেখানোর গান, শূন্য উপহারের গান। চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শিরের আদর্শে অনুপ্রাণিত ‘শির উঠাকে চলো’র মতো স্বদেশভুমির প্রাণের গান। মহেন্দ্র কাপুরের উদাত্ত গলা এবং জোরাল কণ্ঠ অন্যান্য শিল্পিদের থেকে আলাদা করে দিয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
