নিউজ পোল ব্যুরো: বড়দিনের রেশ কাটতে না কাটতেই মায়ানগরীতে শুরু হয়ে গিয়েছে নতুন বছরের হিসাবনিকাশ। ২০২৫ যাঁদের মুখে হাসি ফুটিয়েছে, ২০২৬ কি তাঁদের ভাগ্য আরও উজ্জ্বল করবে? প্রেমের গল্পে ডুবে যাবে পর্দা, না কি মহাকাব্যের আবেশে নতুন ইতিহাস লিখবে বলিউড এই প্রশ্নই এখন ইন্ডাস্ট্রির অন্দরমহলে ঘুরপাক খাচ্ছে। সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রে রণবীর কপূর। ‘অ্যানিম্যাল’-এর রক্তাক্ত, হিংস্র চরিত্রের পর সম্পূর্ণ বিপরীত মেরুতে যাত্রা তাঁর। ২০২৬-এ তাঁকে দেখা যাবে ‘রামায়ণ (Ramayan Movie)’–এর কেন্দ্রীয় চরিত্রে শ্রীরাম রূপে।
আরও পড়ুন:Career Choice: দ্বাদশের পরেই কর্মজীবনের দিশা! কোন চাকরি, কী যোগ্যতায়?
তবে প্রেমের গল্পও পিছিয়ে নেই। তরুণ প্রজন্মের হৃদস্পন্দন কার্তিক আরিয়ান ও শ্রীলীলাকে নিয়ে উত্তেজনা তুঙ্গে। অনুরাগ বসুর আসন্ন রোম্যান্টিক ছবিতে তাঁদের জুটি নিয়ে বাস্তব জীবনের প্রেমের গুঞ্জনও আগুনে ঘি ঢেলেছে। পর্দার প্রেম কতটা ঝড় তুলবে, সেটাই এখন দেখার।এরই মধ্যে আলোচনায় তমন্না ভাটিয়া ও সিদ্ধান্ত চতুর্বেদীর জুটি। ভি. শান্তারামের জীবনীছবিতে তাঁরা একসঙ্গে কাজ করছেন। পোস্টার মুক্তির পর থেকেই দর্শকের কৌতূহল বেড়েছে। তমন্নার জয়শ্রী হয়ে ওঠা আর সিদ্ধান্তের অভিনয়—দু’জনেই এই ছবিকে ঘিরে নতুন প্রত্যাশা তৈরি করেছেন। গুঞ্জন, এই চরিত্রে নিজেকে মানসিক ও শারীরিক ভাবে প্রস্তুত করতে নাকি রণবীর জীবনযাপনেও বড় বদল এনেছেন। বিপরীতে রয়েছেন সাঁই পল্লবী, যাঁর অভিনয়ের স্বাভাবিকতা ইতিমধ্যেই দর্শকের মন জিতেছে। মহাকাব্যের আবহে তাঁদের রসায়ন কি ২০২৬-এর সবচেয়ে বড় চমক হবে? বলিউড তাকিয়ে রয়েছে এই ‘রামায়ণ (Ramayan Movie)’ ঘিরেই।
নতুন মুখের লড়াইও কম নয়। রবীনা টন্ডনের মেয়ে রাশা থডানী ‘লাইকী লাইকা’ ছবির মাধ্যমে নিজের জায়গা তৈরি করতে চান। অভয় বর্মার সঙ্গে এই নতুন জুটি আজকের প্রজন্মের প্রেম, সম্পর্ক আর বিচ্ছেদের গল্প বলবে। একই পথে শানায়া কপূর ও আদর্শ গৌরব। বিজয় নাম্বিয়ারের পরিচালনায় ‘তু ইয়া ম্যায়’ ছবিতে প্রেম আর জীবনের সংঘাত নতুন ভাষায় ধরা পড়বে। তবে যতই নতুন প্রেমের গল্প আসুক, বছরের শেষে আলোচনার শীর্ষে ফিরেই আসছে মহাকাব্য। একাধিক বড় বাজেটের ছবি থাকলেও ‘রামায়ণ (Ramayan Movie)’–এর প্রভাব আলাদা। দর্শকের আবেগ, বিশ্বাস আর প্রত্যাশা জড়িয়ে রয়েছে এই গল্পে। তাই ২০২৬ শেষ পর্যন্ত প্রেমের জয়গান গাইবে, না কি মহাকাব্যের গর্জনে কাঁপবে প্রেক্ষাগৃহ—তার উত্তর লুকিয়ে আছে এই ‘রামায়ণ (Ramayan Movie)’–এর সাফল্যের মধ্যেই।এক কথা স্পষ্ট, নতুন বছরে বলিউডে প্রেম ও মহাকাব্যের দ্বন্দ্বে শেষ হাসি কার মুখে থাকবে, তা জানতে আর কয়েকটা মাসের অপেক্ষা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
