Priyanka Chopra: বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে স্পষ্ট বার্তা: সম্পর্কে ভাঙন নয়, আরও মজবুত প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাস

পেজ 3

নিউজ পোল ব্যুরো: বলিউড থেকে হলিউড— দুই জগতেই ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) এবং নিক জোনাস। তাঁদের সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহ সবসময়ই তুঙ্গে। তবে গত কয়েক মাস ধরে তাঁদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা-কল্পনা শোনা যাচ্ছিল। বিশেষ করে, তাঁদের মধ্যে নাকি দূরত্ব তৈরি হয়েছে এবং বিচ্ছেদের সম্ভাবনাও তৈরি হয়েছে— এমন খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন মহলে।

আরও পড়ুন:Bhumi Pednekar: আকাশছোঁয়া দাম! বোতলের জলে ‘হিমালয়ের ছোঁয়া’, নিজের ব্র্যান্ড নিয়ে ব্যাখ্যায় ভূমি!

এই গুঞ্জনের মাঝেই একাধিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে এই তারকা দম্পতিকে। এমনকি আন্তর্জাতিক মঞ্চেও তাঁদের উপস্থিতি নজর কেড়েছে। তবুও, গুজব থামেনি। বরং প্রশ্ন উঠতে শুরু করে— সত্যিই কি সম্পর্কে ফাটল ধরেছে?
অবশেষে সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) নিজেই। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তাঁদের সম্পর্ক একদম ঠিক আছে এবং তাঁরা খুব ভাল আছেন। তিনি বলেন, “আমরা দু’জনেই আমাদের জীবন খুব সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি। বাইরের এই ধরনের গুঞ্জনে আমরা কোনও গুরুত্ব দিই না।” তাঁর কথায়, এই ধরনের ভুয়ো খবর কোথা থেকে আসে, তা নিয়েই তিনি অবাক।
বর্তমানে প্রিয়ঙ্কা তাঁর নতুন ছবির শুটিং নিয়ে ব্যস্ত। এস এস রাজামৌলীর নতুন প্রজেক্টে কাজ করছেন তিনি এবং সেই সূত্রে দক্ষিণ ভারতে সময় কাটাচ্ছেন। কাজের ব্যস্ততার মধ্যেও ব্যক্তিগত জীবন নিয়ে ছড়ানো এই গুজব তাঁকে ভাবিয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, “মানুষ কি চায় আমাদের বিয়ে ভেঙে যাক? কেন এমন কথা বার বার ছড়ানো হয়?”
তিনি আরও জানান, তাঁদের সম্পর্কের শুরু থেকেই নানা পার্থক্য নিয়ে আলোচনা হয়েছে— যেমন দুই দেশের সংস্কৃতি, ভিন্ন ধর্ম, এমনকি বয়সের ব্যবধান। কিন্তু এই পার্থক্যগুলোই তাঁদের সম্পর্ককে দুর্বল না করে বরং আরও শক্তিশালী করেছে। প্রায় আট বছর ধরে তাঁরা একসঙ্গে রয়েছেন এবং একে অপরকে বোঝার মধ্য দিয়েই তাঁদের সম্পর্ক গভীর হয়েছে।
প্রিয়ঙ্কা জানান, খুব অল্প সময়ের পরিচয়ের মধ্যেই তিনি বুঝতে পেরেছিলেন যে নিক-ই তাঁর জীবনের সঠিক মানুষ। সেই বিশ্বাস থেকেই তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। আজও সেই বিশ্বাস অটুট রয়েছে।
সব মিলিয়ে, বিচ্ছেদের গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন এই তারকা দম্পতি। তাঁরা স্পষ্ট করে দিয়েছেন, তাঁদের সম্পর্ক আগের মতোই মজবুত এবং সুখের। বাইরের কথায় কান না দিয়ে, নিজেদের মতো করেই জীবন কাটাতে চান তাঁরা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole