Dhumketu Trailer Launch: দেব-শুভশ্রীর রিইউনিয়নে চমক! কৌশিক গাঙ্গুলী বললেন ‘তোরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনলি!’

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: ৯ বছর পর পর্দায় ফিরছে দেব-শুভশ্রী জুটি। ২০১৫-তে শ্যুটিং শেষ হওয়া বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’ (Dhumketu) অবশেষে মুক্তির মুখে। আর সেই উপলক্ষে নজরুল মঞ্চে ট্রেলার লঞ্চ (Dhumketu Trailer Launch) ঘিরে তৈরি হল এক ঐতিহাসিক মুহূর্ত। হাতে হাত রেখে মঞ্চে প্রবেশ, খুনসুটি, স্টেজেই ইনস্টাগ্রাম ফলো ব্যাক (Follow Back) সব মিলিয়ে যেন সিনেমার বাইরেও শুরু হল নতুন অধ্যায়।

আরও পড়ুন:India Russia Oil: ভারত-রাশিয়া তেল বাণিজ্য ও মার্কিন অবস্থান, ভণ্ডামি না কূটনৈতিক কৌশল?

এমন রিইউনিয়নের (Reunion) মাঝেই এক মজার বিতর্কে যোগ দিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Koushik Ganguly)। সাংবাদিকের প্রশ্নে দেব-শুভশ্রী বলেন, “ভালো সিনেমা পেলে আবার একসঙ্গে কাজ করতেই পারি। তবে কৌশিকদা তো এখন শুধু বুম্বাদা-জয়ার দিকেই তাকিয়ে থাকেন!” এই কথায় আর চুপ থাকেননি কৌশিক। হেসে জবাব দেন
“তোমরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনলে! এবার তোমাদের সঙ্গে কাজ করতেই হবে। তোমাদের জন্য সিনেমা লিখছি!”

এই মন্তব্যে দর্শকদের উচ্ছ্বাস চরমে পৌঁছয়। কারণ একসময় দেব-শুভশ্রী মানেই ছিল হিট জুটি, সুপারহিট গান, এবং বক্স অফিসে আলো। যদিও ব্যক্তিগত টানাপোড়েনের কারণে দীর্ঘদিন একসঙ্গে কাজ করেননি তাঁরা। তবে ‘ধূমকেতু’ যেন গলিয়ে দিয়েছে অভিমানের বরফ। বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন দুই তারকা। আর পরিচালক যখন নতুন গল্পের ইঙ্গিত দেন তখন আশা করা যায়, খুব তাড়াতাড়িই পর্দায় ফিরবে সেই “ম্যাজিক জুটি” দেব ও শুভশ্রী।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT