Career Choice: দ্বাদশের পরেই কর্মজীবনের দিশা! কোন চাকরি, কী যোগ্যতায়?

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: উচ্চ মাধ্যমিক পাশ করার পর অনেক পড়ুয়াই আর পড়াশোনা চালিয়ে যেতে পারেন না। পারিবারিক বা আর্থিক চাপে দ্রুত চাকরির প্রয়োজন হয়ে পড়ে। তবে সঠিক তথ্য ও পরিকল্পনা থাকলে দ্বাদশের পরেই সম্মানজনক আয়ের পথ খুলে যেতে পারে। এই সময় সঠিক কেরিয়ার চয়েস (Career Choice) নির্ধারণ করাই ভবিষ্যতের ভিত্তি তৈরি করে।

আরও পড়ুন:Siddharth Sukla: জীবিত থাকলে ৪৪! অন্দরসজ্জা শিল্পী থেকে জনপ্রিয় নায়ক— স্মরণে

বর্তমান চাকরির বাজারে দ্বাদশ উত্তীর্ণদের জন্য একাধিক ‘এন্ট্রি লেভেল’ পদ রয়েছে। কম্পিউটারে টাইপ করার দক্ষতা থাকলে ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ পাওয়া সম্ভব। আইটি ও সফটওয়্যার সংস্থায় এই ধরনের কর্মীর চাহিদা রয়েছে। এটি এমন একটি কেরিয়ার চয়েস (Career Choice) যেখানে কম সময়ের প্রশিক্ষণেই কাজ শুরু করা যায়। কম্পিউটার অপারেটর হিসেবেও দ্বাদশ উত্তীর্ণরা সুযোগ পেতে পারেন। ফাইল ম্যানেজমেন্ট, সফটওয়্যার ব্যবহার ও সিস্টেম লগ দেখভালের মতো কাজে দক্ষ হলেই নিয়োগ সম্ভব। একই সঙ্গে আইটি সাপোর্ট বা টেকনিক্যাল সাপোর্টের কাজেও প্রশিক্ষণ দিয়ে নতুন কর্মী নেওয়া হয়, যা একটি জনপ্রিয় কেরিয়ার চয়েস (Career Choice) হয়ে উঠছে। যাঁরা মানুষের সঙ্গে কথা বলতে স্বচ্ছন্দ, তাঁদের জন্য কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের কাজ আদর্শ। কল সেন্টার ও প্রযুক্তিনির্ভর সংস্থাগুলিতে এই পদে ইংরেজি ও স্থানীয় ভাষায় সাবলীলতা থাকলে সুযোগ মেলে। দ্রুত আয় শুরু করার ক্ষেত্রে এটি কার্যকর কেরিয়ার চয়েস (Career Choice)।

এ ছাড়াও জুনিয়র হার্ডওয়্যার টেকনিশিয়ান বা জুনিয়র ওয়েব ডিজাইনার হিসেবে কাজের সুযোগ রয়েছে। HTML, CSS বা কম্পিউটার হার্ডওয়্যারের প্রাথমিক জ্ঞান থাকলে এই সব পেশায় প্রবেশ করা যায়। ডিজিটাল দুনিয়ায় এগুলি দীর্ঘমেয়াদি কেরিয়ার চয়েস (Career Choice) হিসেবেও বিবেচিত।সোশ্যাল মিডিয়া অপটিমাইজার পদেও দ্বাদশ পাশ করা তরুণদের চাহিদা বাড়ছে। কনটেন্ট তৈরি, পোস্ট ম্যানেজমেন্ট ও এসইও সম্পর্কে ধারণা থাকলে এই ক্ষেত্রে কাজ পাওয়া সম্ভব।সবশেষে বলা যায়, দ্বাদশের পর চাকরি মানেই থেমে যাওয়া নয়। কাজের পাশাপাশি সার্টিফিকেট কোর্স করে দক্ষতা বাড়ালে পদোন্নতি ও বেতন বৃদ্ধির সুযোগও তৈরি হয়। সঠিক পরিকল্পনাই সাফল্যের চাবিকাঠি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole