নিউজ পোল ব্যুরো: পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করতে একাধিক কড়া নির্দেশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের দাবি, এই সমস্ত নির্দেশিকা পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখা এবং কোনও ধরনের অনিয়ম রুখতেই নেওয়া হয়েছে। একই সঙ্গে, পরীক্ষা চলাকালীন যাতে পরীক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের কোনও সমস্যায় না পড়তে হয়, সেই লক্ষ্যেই ২৪ ঘণ্টা সচল বিশেষ হেল্পলাইন পরিষেবা চালু করা হয়েছে।
আরও পড়ুন:Nabanna:নির্বাচনের মুখে রাজ্য পুলিশের রদবদল ঝড়, মুর্শিদাবাদে নতুন এসপি
পর্ষদ সূত্রে জানানো হয়েছে, পরীক্ষার সময় যে কোনও জরুরি পরিস্থিতি, বিভ্রান্তি বা অভিযোগ জানাতে সেন্ট্রাল কন্ট্রোল রুমের একাধিক নম্বরে যোগাযোগ করা যাবে। সেন্ট্রাল কন্ট্রোল রুমে যোগাযোগের জন্য নির্দিষ্ট করা হয়েছে ০৩৩ ২৩২১ ৩৮১৩, ০৩৩ ২৩৫৯ ২২৭৭ এবং ০৩৩ ২৩৩৭ ২২৮২। এই নম্বরগুলি ২৪ ঘণ্টাই সক্রিয় থাকবে এবং এখান থেকে পরীক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্য ও সহযোগিতা পাওয়া যাবে বলে জানানো হয়েছে। এ ছাড়াও রাজ্যের বিভিন্ন আঞ্চলিক অফিসের জন্য আলাদা আলাদা হেল্পলাইন নম্বর রাখা হয়েছে। কলকাতার আঞ্চলিক অফিসে যোগাযোগ করা যাবে ০৩৩ ২৩২১ ৩৮১১ নম্বরে। বর্ধমান আঞ্চলিক অফিসের জন্য নির্ধারিত নম্বর ০৩৪ ২২৬৬ ২৩৭৭। মেদিনীপুর আঞ্চলিক অফিসে যোগাযোগের জন্য রয়েছে ০৩২ ২২২৭ ৫৫২৪ এবং উত্তরবঙ্গ আঞ্চলিক অফিসের জন্য দেওয়া হয়েছে ০৩৫ ৩২৯৯ ৯৬৭৭ নম্বর। পরীক্ষাকেন্দ্র, প্রশ্নপত্র, সময়সূচি বা অন্যান্য প্রশাসনিক বিষয়ে এই নম্বরগুলিতে যোগাযোগ করা যাবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আরও তিনটি বিশেষ নম্বর প্রকাশ করেছে পর্ষদ। জরুরি প্রয়োজন হলে ০৩৩ ২৩২১ ৩০৮৯, ০৩৩ ২৩২১ ৩৮১৬ এবং ০৩৩ ২৩২১ ৩২১৬ নম্বরে ফোন করে সরাসরি সভাপতি, সচিব ও অতিরিক্ত সচিবের সঙ্গে যোগাযোগ করা যাবে বলে জানানো হয়েছে। পর্ষদের তরফে স্পষ্ট করা হয়েছে, পরীক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকেরা এই হেল্পলাইন পরিষেবার মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত যে কোনও সমস্যায় দ্রুত সহায়তা পাবেন। পর্ষদের এই উদ্যোগে পরীক্ষা ব্যবস্থা আরও মসৃণ ও নির্ভরযোগ্য হবে বলেই আশাবাদী সংশ্লিষ্ট মহল।
