Sayak Chakraborty : অলি পাবের ক্ষমার পর অভিযোগ তুললেন সায়ক, গোমাংস বিতর্কে নতুন মোড় পার্ক স্ট্রিট কাণ্ডে

কলকাতা পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: পার্ক স্ট্রিটের রেস্তরাঁ অলি পাবকে ঘিরে সাম্প্রতিক বিতর্কে নতুন মোড় এল, যখন অভিনেতা (Sayak Chakraborty) ও সোশ্যাল মিডিয়া (Social Media) ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty) নিজেই দায়ের করা অভিযোগ প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন। এর আগে সোশ্যাল মিডিয়ায় (Social Media) প্রকাশিত এক বিবৃতিতে অলি পাব কর্তৃপক্ষ ‘অনিচ্ছাকৃত ভুল’-এর জন্য প্রকাশ্যে ক্ষমা চায় এবং জানায়, কোনও ক্রেতার ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্য তাদের ছিল না। সেই ক্ষমা চাওয়ার পরই পরিস্থিতি শান্ত করার উদ্যোগ হিসেবে নিজের অভিযোগ তুলে নেন সায়ক (Sayak Chakraborty)।

আরও পড়ুন : Nabanna:নির্বাচনের মুখে রাজ্য পুলিশের রদবদল ঝড়, মুর্শিদাবাদে নতুন এসপি

গত একদিন ধরে গোমাংস পরিবেশন সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ব্যাপক আলোচনা ও বিতর্ক তৈরি হয়। অভিযোগ ওঠে, ঘটনায় যুক্ত রেস্তরাঁর এক কর্মীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে এফআইআর দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে ওই কর্মীকে গ্রেফতারও করা হয়। তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই নানা মহল থেকে সমালোচনা শুরু হয়, বিশেষ করে কর্মীর ধর্মীয় পরিচয় প্রকাশ্যে আসার পর বিষয়টি আরও বিতর্কিত হয়ে ওঠে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

এরই মধ্যে নাট্যব্যক্তিত্ব জয়রাজ ভট্টাচার্য সায়কের (Sayak Chakraborty) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন, যেখানে তার বিরুদ্ধে সামাজিক অশান্তি উসকে দেওয়ার অভিযোগ তোলা হয়। এই অবস্থায় নতুন বিতর্ক এড়াতেই সায়ক নিজের অবস্থান নরম করেন বলে মনে করা হচ্ছে। নিজের পোস্টে সায়ক জানান, রাগের মাথায় থানায় গিয়েছিলেন তিনি এবং পুরো বিষয়টি ভুল বোঝাবুঝির ফল। তিনি বলেন, অলি পাব ক্ষমা চাওয়ার পর আর বিষয়টি টেনে নিয়ে যাওয়ার কোনও মানে নেই। তিনি স্বীকার করেন, তার প্রতিক্রিয়াও হয়তো অতিরিক্ত ছিল এবং এজন্য তিনি দুঃখ প্রকাশ করেন। সায়ক (Sayak Chakraborty) আরও জানান, ভবিষ্যতে কনটেন্ট তৈরির ক্ষেত্রে তিনি এমন বিতর্কে জড়াতে চান না। তার বক্তব্য, হিন্দু-মুসলিম ভেদাভেদে তিনি বিশ্বাস করেন না; বরং ব্যক্তিগত কিছু বিশ্বাস ও অভ্যাস বজায় রাখতে চান। শেষ পর্যন্ত সকলকে একসঙ্গে থাকার বার্তাই দিতে চান তিনি।