নিউজ পোল ব্যুরো: তাপমাত্রা মাঝে কিছুটা বাড়লেও ফের শীতের আমেজ জোরালো হচ্ছে রাজ্যে (Weather Update)। মাঘ মাসের শেষ দিকে এসে আবহাওয়ার এই ওঠা-নামায় সাধারণ মানুষ কিছুটা বিভ্রান্ত। তবে আবহাওয়া দফতরের সাম্প্রতিক পূর্বাভাসে স্পষ্ট, এখনই বিদায় নিচ্ছে না শীত (Weather Update)। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলাজুড়ে সকাল ও রাতের দিকে এখনও শীতের অনুভূতি টের পাওয়া যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন সকাল ও সন্ধ্যায় ঠান্ডার অনুভূতি বজায় থাকবে। যদিও কনকনে শীত আর ফেরার সম্ভাবনা কম, তবুও শীত পুরোপুরি বিদায় নিতেও সময় লাগবে। অনুমান করা হচ্ছে, ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং শীতের দাপট কমবে (Weather Update)।
আগামী তিন থেকে চার দিন কলকাতায় (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে, যা স্বাভাবিকের কাছাকাছি (Weather Update)। উপকূলবর্তী অঞ্চল ও পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা একই সীমার মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। যদিও তাপমাত্রায় খুব বড় পরিবর্তন হবে না, তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কুয়াশা ভোগাতে পারে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকালের দিকে মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা যেতে পারে (South Bengal Weather Update)। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাবে। কলকাতা (Kolkata) সহ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বর্ধমানের জেলাগুলিতে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
অন্যদিকে উত্তরবঙ্গেও আবার ঠান্ডা বাড়তে শুরু করেছে (North Bengal Weather Update)। পাহাড় ও সমতল জুড়েই শীতের আমেজ ফিরে এসেছে। আগামী এক সপ্তাহে রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে বৃষ্টি হলে ঠান্ডার অনুভূতি আরও বাড়তে পারে। উত্তরবঙ্গের সমতল অঞ্চলে তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। পাশাপাশি দার্জিলিং ও কালিম্পং জেলার কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, যা শীতের অনুভূতি আরও জোরদার করতে পারে(Weather Update)।
