LPG Price Hike : কেন্দ্রীয় বাজেটের আগে বাণিজ্যিক LPG-এর দাম বাড়াল, চাপ পড়ল হোটেল-রেস্তরাঁ ও মধ্যবিত্তের ওপর

দেশ

নিউজ পোল ব্যুরো: রবিবার কেন্দ্রীয় বাজেট পেশের আগে মধ্যবিত্ত ও ব্যবসায়ী মহলের জন্য এল নতুন ধাক্কা (LPG Price Hike)। নতুন মাসের শুরুতেই আবারও বৃদ্ধি পেল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম (LPG Price Hike)। তেল সংস্থাগুলির ঘোষণায় জানা গিয়েছে, ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের মূল্য একধাক্কায় ৫০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে, যা কার্যকর হয়েছে মাসের প্রথম দিন থেকেই। এর ফলে বাড়তি চাপ পড়তে চলেছে হোটেল, রেস্তরাঁ, ক্যাটারিং ব্যবসা এবং LPG চালিত গাড়ির মালিকদের উপর। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের ওঠানামার সঙ্গে তাল মিলিয়ে প্রতি মাসেই বাণিজ্যিক গ্যাসের দাম পুনর্নির্ধারণ করা হয় (LPG Price Hike)। সেই নিয়ম মেনেই ফেব্রুয়ারির শুরুতে দাম সংশোধন করা হয়েছে। দাম বৃদ্ধির ফলে দেশের বিভিন্ন বড় শহরে বাণিজ্যিক গ্যাসের নতুন মূল্য কার্যকর হয়েছে। বর্তমানে দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ১,৭৪০ টাকা ৫০ পয়সা। কলকাতায় সেই দাম ১,৮৪৪ টাকা ৫০ পয়সা। মুম্বইয়ে ১,৬৯২ টাকা এবং চেন্নাইয়ে ১,৮৯৯ টাকা ৫০ পয়সায় পৌঁছেছে (LPG Price Hike)।

আরও পড়ুন : Paneer VS Cheese : এতদিন ভুল ভেবেছেন! ডায়েটে পনিরের চেয়ে এগিয়ে চিজ?

তবে স্বস্তির বিষয়, গৃহস্থালির রান্নার গ্যাসের দামে আপাতত কোনও পরিবর্তন আনা হয়নি। উল্লেখ্য, গত বছর মার্চ মাসে নারী দিবস উপলক্ষে রান্নার গ্যাসের দাম ১০০ টাকা কমানোর ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর দীর্ঘ সময় ধরে সেই দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে দিল্লিতে গৃহস্থালির সিলিন্ডারের দাম ৮৫৩ টাকা, কলকাতায় ৮৭৯ টাকা, মুম্বইয়ে ৮৫২ টাকা ৫০ পয়সা এবং চেন্নাইয়ে ৮৬৮ টাকা ৫০ পয়সা রয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

তবে বাণিজ্যিক গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে ব্যবসায়িক খরচ আরও বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা (LPG Price Hike)। বিশেষ করে হোটেল-রেস্তরাঁ শিল্পে এর সরাসরি প্রভাব পড়বে, যার প্রভাব পরোক্ষে সাধারণ মানুষের উপরও পড়তে পারে। খাদ্যদ্রব্য ও পরিষেবার মূল্যবৃদ্ধির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে বাজেটের আগে এই মূল্যবৃদ্ধি ব্যবসায়ী ও ভোক্তা—উভয় পক্ষের উদ্বেগ আরও বাড়াল বলেই মত অর্থনৈতিক মহলের।