সন্দেশখালিতে গেরুয়া উল্লাস, খুনের ফাইল খুলতেই অ্যাকশন “কাদের মোল্লা”-সহ ধৃত ১০ জন

অপরাধ দেশ রাজনীতি

নিউজপোল ব্যুরোঃ অবশেষে দীর্ঘ বছরের অপেক্ষার পর স্বস্তির নিশ্বাস সন্দেশখালিতে। ২০১৯ সালে সন্দেশখালিতে খুন হওয়া বিজেপি কর্মী প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল ও দেবদাস মণ্ডলের হত্যাকাণ্ডের ঘটনায় আতঙ্কের অবসান ঘটিয়ে নতুন করে তদন্তে নেমে বড় সাফল্য পেল CBI (Central Bureau of Investigation)। এই ঘটনায় কাদের মোল্লা-সহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর।
গ্রেফতারের খবর প্রকাশ্যে আসতেই সন্দেশখালির বিভিন্ন এলাকায় বিজেপি সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। স্থানীয়দের একাংশ গেরুয়া আবির খেলায় মেতে ওঠেন। বহুদিন ধরে অপেক্ষার পর নতুন সরকারের উপর বিশ্বাস রেখে “ন্যায় মিলছে” বলেই দাবি সন্দেশখালির বাসিন্দাদের।

২০১৯ সালের লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) আবহে এই তিন বিজেপি নেতার রহস্যমৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল রাজনৈতিক মহলে। মৃতদের পরিবারের অভিযোগ ছিল, রাজনৈতিক প্রতিহিংসার (Political Rivalry) কারণেই খুন করা হয়েছিল তাঁদের। অবশেষে সরকার বদলের পর নতুন করে তদন্তে নেমে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। CBI সূত্রে খবর, ধৃতদের জিজ্ঞাসাবাদ (Interrogation) করে আরও বেশ কিছু নাম উঠে আসতে পারে। ঘটনাকে ঘিরে নতুন করে আনন্দ ও উল্লাসে মেতে উঠেছে গোটা সন্দেশখালি।

সাম্প্রতিক বিধানসভা নির্বাচন (Assembly Election) এবং গত কয়েক বছরে একের পর এক অশান্তি, রাজনৈতিক সংঘর্ষ (Political Clash) ও জুলুমের ঘটনার জেরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল এলাকায়। তবে এখন পরিস্থিতি বদলাতে শুরু করেছে বলেই দাবি স্থানীয়দের একাংশের। দীর্ঘদিনের ভয় ও অনিশ্চয়তার পর অনেকেই স্বস্তির নিশ্বাস ফেলছেন। স্থানীয়দের মতে, নতুন সরকার আসার পর এলাকায় প্রশাসনিক তৎপরতা (Administrative Action) ও আইনশৃঙ্খলার (Law & Order) পরিস্থিতির উন্নতি হয়েছে। একসময় যে এলাকা রাজনৈতিক সংঘর্ষ ও অশান্তির খবরের জন্য বারবার শিরোনামে উঠে আসত, এখন সেখানে নতুন করে সংগঠন শক্তি বৃদ্ধি (Organisational Strengthening) এবং রাজনৈতিক ন্যায়বিচারের (Political Justice) ছবি ধরা পড়ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কঃ :https://youtube.com/@newspolebangla