নিউজপোল ব্যুরো: উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় দুর্নীতির তদন্তকে ঘিরে কার্যত চাঞ্চল্যকর তথ্য হাতে পেল পুলিশ। বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের বিরুদ্ধে বিপুল আর্থিক দুর্নীতির অভিযোগ ঘিরে শুরু হওয়া তদন্তে তাঁর একাধিক সম্পত্তিতে (Property) তল্লাশি চালিয়ে প্রায় ৮০ লক্ষ টাকা নগদ অর্থ (Cash Money) উদ্ধার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র শোরগোল ছড়িয়ে পড়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি (Corruption), সরকারি ত্রাণ আত্মসাৎ (Relief Scam) এবং অনিয়মের অভিযোগ উঠছিল। স্থানীয়দের একাংশ তাঁর বাগানবাড়িতে বেআইনি মজুতের অভিযোগ তুলে বিক্ষোভ দেখান। এরপরই বাদুড়িয়া থানার পুলিশ তল্লাশি অভিযান (Search Operation) শুরু করে। একটি গোপন লজ (Secret Lodge) থেকে তাঁকে গ্রেফতার (Arrest) করে পুলিশ। আদালতের নির্দেশে তাঁকে ছয় দিনের পুলিশি হেফাজতে (Police Custody) রাখার পর জিজ্ঞেসাবাদ করা হয়।
তদন্ত এগোতেই সামনে আসে আরও বিস্ফোরক তথ্য। পুলিশি জেরার (Interrogation) পর বাদুড়িয়ার একটি চাষের জমিতে পাট খেত সংলগ্ন এলাকায় মাটি খুঁড়ে উদ্ধার করা হয় একাধিক বস্তা। সেই বস্তার ভিতর থেকেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ লুকোনো নগদ টাকা। তদন্তকারীদের দাবি, টাকা গোপন করতেই মাটির নীচে বস্তাবন্দি করে রাখা হয়েছিল।
তদন্তে নেমে পুলিশ পরে আরও বড় সূত্র পায়। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তকারীদের অনুমান, এই দুর্নীতির জাল আরও অনেক দূর পর্যন্ত ছড়িয়ে থাকতে পারে এবং এর সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারেন। ঘটনায় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র চাপানউতোর (Political Tension)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কঃ :–https://youtube.com/@newspolebangla
