Anik dutta: মৃত্যু থেমে গেল বাংলা সিনেমার আরএক কণ্ঠস্বর

breakingnews বিনোদন রাজ্য শহর

কী এমন ঘটল, যে আচমকাই থেমে গেল বাংলা সিনেমার এক ব্যতিক্রমী কণ্ঠস্বর? জন্মদিনের পাঁচদিন এর মধ্যেই কেন এমন মর্মান্তিক পরিনতি ? দুর্ঘটনা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনও কারণ?
পরিচালকের মৃত্যুর পিছনে কি শুধুই দুর্ঘটনা, নাকি রয়েছে অন্য রহস্য? কেন কেউ মুখ খুলছে না পরিচালকের রহস্য মৃত্যু নিয়ে ? ৩১ ডিগ্রি গরমে ভরদুপুরবেলা তিনি কেন ছাদে উঠেছিলেন ? বুধবার দুপুরে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে টলিউড থেকে রাজনৈতিক মহল সর্বত্র। হঠাৎই মৃত্যুর খবর এল পরিচালক অনীক দত্ত-র। ‘ভূতের ভবিষ্যৎ’-এর নির্মাতা ছাদ থেকে পড়ে গুরুতর জখম হওয়ার পর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার হিন্দুস্তান পার্কে প্রাক্তন স্ত্রীর বাড়িতে গিয়েছিলেন অনীক দত্ত। সেখানকার ছাদ থেকে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হলো না। পরে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য এসএসকেএম হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ফরেন্সিক দলও ঘটনাস্থলে পৌঁছবে বলে জানা গিয়েছে। মাত্র পাঁচ দিন আগেই ৬৬ বছরে পা দিয়েছিলেন পরিচালক। জন্মদিন উপলক্ষে সমাজমাধ্যমে পুরনো স্মৃতিও ভাগ করে নিয়েছিলেন তিনি। বিজ্ঞাপনের জগত থেকে সিনেমায় আসা অনীক দত্ত খুব অল্প সময়েই নিজের স্বতন্ত্র ভাষা তৈরি করেছিলেন। ‘ভূতের ভবিষ্যৎ’, ‘আশ্চর্য প্রদীপ’, ‘মেঘনাদ বধ রহস্য’, ‘অপরাজিত’ কিংবা ‘যত কাণ্ড কলকাতাতেই’ একের পর এক ছবিতে সমাজ, রাজনীতি আর ব্যঙ্গকে মিশিয়ে আলাদা ধারা তৈরি করেছিলেন তিনি। তিনি তার ছবির মাধ্যমে বাংলা সিনেমাকে বাচিয়ে রেখেছিলেন।

আরও পড়ুন

হাসপাতালে ইতিমধ্যেই ভিড় করেছেন টলিউডের বহু পরিচিত মুখ। প্রযোজক ফিরদৌসুল হাসান জানান, পরিবারের সদস্যদের আসার অপেক্ষা করা হচ্ছে। বাংলা চলচ্চিত্র জগতে অনীক দত্তের এই হঠাৎ প্রস্থান যেন এক বড় শূন্যতা তৈরি করে গেল। পরিবার বা পুলিশের থেকে এখনও বিস্তারিত জানা যাচ্ছে না। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে সুইসাউড নোট। সেখানে লেখা রয়েছে, তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। যদিও এই চিরকুটের সত্যতা এবং পুরো বিষয়টি এখনও খতিয়ে দেখছে পুলিশ ও ফরেন্সিক দল। পরিচালকের মৃত্যু নিয়ে প্রতিটি পরতে পরতে তৈরি হয়েছে ধোঁয়াশা।

পরিচালকের মৃত্যুর খবর সামনে আসতেই শোকের ছায়া নেমে আসে টলিপাড়ায়। বাংলা চলচ্চিত্র জগতে অনীক দত্ত-র আকস্মিক মৃত্যু গভীর শোকের পরিবেশ তৈরি করেছে। কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। তবে বিতর্ক, ব্যঙ্গ আর সমাজবাস্তবতাকে নিজের ছবিতে যেভাবে তুলে ধরেছিলেন অনীক, তা বাংলা সিনেমায় আলাদা মাত্রা এনে দিয়েছিল। একের পর এক ছবিতে তিনি তুলে ধরেছেন ভিন্নধর্মী গল্প বলার ধরণ। তাঁর সিনেমায় বারবার ফুটে উঠেছে বাঙালির আবেগ, সমাজের নানা বাস্তবতা আর সূক্ষ্ম হাস্যরস। পরিচালকের হঠাৎ চলে যাওয়া টলিউডের জন্য এক অপূরণীয় ক্ষতি বলেই মনে করছেন যা কোনো ভাবেই পুরন করা যাবে না।