Gas Crisis: যুদ্ধের প্রভাবে গ্যাস সরবরাহে চাপ, পরিস্থিতি ‘উদ্বেগজনক’ স্বীকার কেন্দ্রের

দেশ রাজ্য

নিউজ পোল ব্যুরো: পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে দেশের রান্নার গ্যাস সরবরাহ ও দাম নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। শুক্রবার কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এলপিজি (LPG) সরবরাহ মোটের উপর স্বাভাবিক থাকলেও সামগ্রিক পরিস্থিতি এখনও উদ্বেগজনক। এই পরিস্থিতিতে গ্রাহকদের যতটা সম্ভব পাইপড ন্যাচারাল গ্যাস (PNG) ব্যবহারের পরামর্শ দিয়েছে কেন্দ্র।

আরও পড়ুন: Hiran Chatterjee| ফিল্মি কেরিয়ার তো ছিলই না, রাজনীতির কেরিয়ারটাও নিজে হাতে ভেঙে দিল: অনিন্দিতা

ইরান-আমেরিকা-ইজরায়েল সংঘাতের প্রভাব ইতিমধ্যেই বিশ্ব জ্বালানি বাজারে পড়েছে। তার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে ভারতের জ্বালানি ক্ষেত্রেও। দেশে এলপিজির চাহিদা অস্বাভাবিক ভাবে বেড়ে যাওয়ায় চাপ তৈরি হয়েছে সরবরাহ ব্যবস্থার উপর। তাই যেসব এলাকায় পিএনজি পরিকাঠামো রয়েছে, সেখানে দ্রুত পাইপলাইনে গ্যাস সংযোগ বাড়ানোর নির্দেশ দিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক। পাশাপাশি পিএনজি পরিষেবা থাকা এলাকায় নতুন এলপিজি সংযোগ দেওয়া, ক্ষেত্রেও কড়াকড়ি করা হচ্ছে।পেট্রোলিয়াম মন্ত্রকের সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, এলপিজির উপর চাপ কমাতে ইতিমধ্যেই প্রায় ১৩,৭০০-র বেশি পিএনজি সংযোগ দেওয়া হয়েছে। অনলাইন গ্যাস বুকিংয়ের হার বেড়ে ৯৩ শতাংশে পৌঁছেছে। বৃহস্পতিবার একদিনেই প্রায় ৫৫ লক্ষ রিফিলের আবেদন জমা পড়েছে বলে জানা গিয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

এদিকে যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালীর মাধ্যমে তেল ও গ্যাস সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে ভারত বিকল্প উৎস হিসেবে আমেরিকা থেকে গ্যাস আমদানির দিকে ঝুঁকছে। পরিসংখ্যান অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহে এলপিজি আমদানির পরিমাণ কমেছে এবং পশ্চিম এশিয়া থেকে সরবরাহও উল্লেখযোগ্য ভাবে কমে গিয়েছে।বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতিতে গ্যাসের দামআরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। তাই ভবিষ্যতের জ্বালানি সঙ্কট মোকাবিলায় বিকল্প উৎসের উপর জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার।