Abhishek Banerjee : রেড রোডে ইদের মঞ্চে সম্প্রীতির বার্তা, বিভেদের বিরুদ্ধে একসুরে মমতা-অভিষেক

কলকাতা রাজনীতি

নিউজ পোল ব্যুরো: ইদের পবিত্র সকালে রেড রোডে (Red Road) এক অনন্য সম্প্রীতির ছবি ধরা পড়ল। এই আবহেই একই মঞ্চ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির জোরালো বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিভেদের রাজনীতির বিরুদ্ধে সরব হয়ে তারা একসঙ্গে মানুষের উদ্দেশে ঐক্য বজায় রাখার আহ্বান জানান। ইদের নামাজ উপলক্ষে আয়োজিত এই বৃহৎ সমাবেশে উপস্থিত হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) স্পষ্ট ভাষায় বলেন, “আজ দেশে পরিকল্পিতভাবে মানুষের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা চলছে। কখনও হিন্দুকে মুসলিমের বিরুদ্ধে, আবার কখনও মুসলিমকে হিন্দুর বিরুদ্ধে উস্কে দেওয়া হচ্ছে। কিন্তু বাংলার মাটিতে এই বিভাজনের রাজনীতি সফল হবে না।” তার বক্তব্যে উঠে আসে সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধার গুরুত্ব।

আরও পড়ুন : Weather Update : চৈত্রেই ঝড়-বৃষ্টির দাপট! রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ, শিলাবৃষ্টির সতর্কতা কোথায় কেমন আবহাওয়া জেনে নিন

তিনি আরও বলেন, “বাংলার সংস্কৃতি মিলনের। দিওয়ালিতে যেমন রামকে স্মরণ করা হয়, তেমনই ইদের দিনে রহিমের নাম উচ্চারিত হয়। যে চাঁদ দেখে ইদের উৎসব পালিত হয়, সেই চাঁদই করবা চৌথের ব্রত ভাঙার সাক্ষী থাকে।” তার এই বক্তব্যে ধর্মীয় সম্প্রীতির গভীর বার্তা প্রতিফলিত হয়। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) তার ভাষণে রাজনৈতিক ইস্যু তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, সংশোধিত ভোটার তালিকা বা SIR প্রক্রিয়ায় বহু মানুষের নাম বাদ পড়েছে। তার কথায়, “অনেক সাধারণ মানুষের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের অধিকার রক্ষার জন্য আমি লড়াই চালিয়ে যাব।” তার এই মন্তব্যে ভোটের আগে রাজনৈতিক পরিস্থিতির ইঙ্গিত স্পষ্ট।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

এদিনের অনুষ্ঠানে রাজ্যের শীর্ষ নেতৃত্বের উপস্থিতি এবং তাদের বক্তব্যে যেমন রাজনৈতিক বার্তা ছিল, তেমনই ছিল একতার ডাক। রেড রোডের এই ইদের নামাজ তাই শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠানেই সীমাবদ্ধ থাকেনি, বরং তা পরিণত হয়েছে সামাজিক সম্প্রীতি ও রাজনৈতিক বার্তার এক গুরুত্বপূর্ণ মঞ্চে। ভোটের মুখে এই বার্তার তাৎপর্য যে যথেষ্ট গভীর, তা বলাই যায়।