Voter list: ভোটার লিস্টে নাম নেই? দুশ্চিন্তা ঘুচিয়ে ১৯টি ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ হাই কোর্টের

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: এসআইআর (SIR) প্রক্রিয়ার পর প্রকাশিত হতে চলেছে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা (Voter List), যেখানে বহু মানুষের নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে, যাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানাতে পারেন, সেই সুযোগ নিশ্চিত করতেই পশ্চিমবঙ্গে গঠন করা হয়েছে বিশেষ ট্রাইবুনাল। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে রাজ্যে মোট ১৯টি ট্রাইবুনাল তৈরি করা হয়েছে, যেখানে ভোটার তালিকা (Voter List) সংক্রান্ত যে কোনও সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আবেদন করা যাবে এবং নির্দিষ্ট প্রক্রিয়ায় তার নিষ্পত্তিও হবে।

কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রধান বিচারপতি সুজয় পালের সুপারিশের ভিত্তিতে এই ট্রাইবুনালগুলি গঠন করা হয়েছে। ভোটার তালিকায় (Voter List) নাম অন্তর্ভুক্তি বা বর্জন সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি ট্রাইবুনালে আপিল করতে পারবেন এবং সেখানেই শুনানির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: Abhishek Banerjee : রেড রোডে ইদের মঞ্চে সম্প্রীতির বার্তা, বিভেদের বিরুদ্ধে একসুরে মমতা-অভিষেক

কোথায় দায়িত্বে কে?

প্রাক্তন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমকে (T. S. Sivagnanam)-কে উত্তর ২৪ পরগনা ও কলকাতার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রাক্তন বিচারপতি প্রদীপ্ত রায়কে (Pradipta Roy) উত্তর ২৪ পরগনার আবেদন শুনবেন। তপন সেন (Tapan Sen) পূর্ব মেদিনীপুরে, প্রণব কুমার দেব (Pranab Kumar Deb) কোচবিহারে, প্রভাত কুমার দে (Prabhat Kumar De) পূর্ব বর্ধমানে, রঘুনাথ রায় (Raghunath Roy) নদিয়ায় এবং অশোক কুমার দাসাধিকারী (Ashok Kumar Dasadhikari) হাওড়ায় দায়িত্বে রয়েছেন।

এছাড়াও দীপক সাহা রায় (Dipak Saha Roy) দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের দায়িত্বে থাকবেন। অনিন্দিতা রায় সরস্বতী (Anindita Roy Saraswati) পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম, তৌফিক উদ্দিন (Toufik Uddin)দক্ষিণ দিনাজপুর এবং ইন্দ্রজিৎ চ্যাটার্জী (Indrajit Chattopadhyay) মুর্শিদাবাদের ট্রাইবুনালের দায়িত্বে নিযুক্ত হয়েছেন।

অন্যদিকে রঞ্জিত কুমার বাগ (Ranjit Kumar Bag) দক্ষিণ ২৪ পরগনা, সমাপ্তি চ্যাটার্জী (Sampatti Chattopadhyay) হুগলি, মহম্মদ মুমতাজ খান (Mohammad Mumtaz Khan) পুরুলিয়া ও বাঁকুড়া, মীর দারা শিকো (Mir Dara Shikoh) পশ্চিম বর্ধমান, দেবী প্রসাদ দে (Debi Prasad De) উত্তর দিনাজপুর, বিশ্বজিৎ বসু (Biswajit Basu) মুর্শিদাবাদ, মনোজিত মণ্ডল (Monojit Mondal) বীরভূম এবং সিদ্ধার্থ রায় চৌধুরী (Siddhartha Roy Chowdhury) মালদায় ট্রাইবুনালের দায়িত্বে রয়েছেন বলে কমিশন জানিয়েছে।

কীভাবে ট্রাইবুনালে আপিল করবেন?

অনলাইনের মাধ্যমে ECI Net প্ল্যাটফর্মে গিয়ে আবেদন জানানো যাবে। নির্দিষ্ট ওয়েবসাইটে লগইন করে সহজেই আপিল করা সম্ভব।

অফলাইন পদ্ধতিতেও আবেদন করার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে ডিএম, এসডিএম বা এসডিও-র দফতরে সরাসরি গিয়ে আবেদন জমা দেওয়া যাবে। সংশ্লিষ্ট দফতর সেই আবেদন ডিজিটাল মাধ্যমে আপলোড করে দেবে, এরপর শুরু হবে শুনানি প্রক্রিয়া। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এই নির্দেশ অবিলম্বে কার্যকর হচ্ছে। তবে সমস্ত আপিল নিষ্পত্তি হয়ে গেলে ট্রাইবুনালগুলির কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole