Narendra Modi : বাংলায় পালাবদল! বিপুল জয়ে সরকার গড়ার পথে বিজেপি, কৃতজ্ঞতা জানালেন মোদী-শাহ

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: অবশেষে বাংলার রাজনীতিতে বড় পরিবর্তন। দীর্ঘ পনেরো বছরের শাসনের অবসান ঘটিয়ে বিপুল জনসমর্থন নিয়ে পশ্চিমবঙ্গে সরকার গঠনের পথে ভারতীয় জনতা পার্টি। এই ঐতিহাসিক ফলাফলের পর রাজ্যের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সোমবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী (Narendra Modi) লেখেন, ‘বাংলায় পদ্ম ফুটেছে। ২০২৬ সালের এই নির্বাচন গণতন্ত্রের ইতিহাসে এক বিশেষ মুহূর্ত হয়ে থাকবে। এটি সাধারণ মানুষের শক্তির জয় এবং উন্নয়নমুখী রাজনীতির জয়।’ তিনি আরও (Narendra Modi) জানান, বাংলার প্রতিটি নাগরিকের কাছে তিনি কৃতজ্ঞ এবং তাদের প্রত্যাশা পূরণ করাই নতুন সরকারের প্রধান লক্ষ্য হবে।

আরও পড়ুন: Nabanna Security : নবান্নে কড়া নিরাপত্তা! গেটে গেটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, ভোটগণনার মাঝেই বাড়ছে উত্তেজনা

প্রধানমন্ত্রী (Narendra Modi) আশ্বাস দিয়েছেন, নতুন সরকার এমনভাবে কাজ করবে যাতে সমাজের প্রতিটি স্তরের মানুষের জন্য সমান সুযোগ ও সম্মান নিশ্চিত করা যায়। উন্নয়ন, কর্মসংস্থান এবং স্বচ্ছ প্রশাসনের উপর বিশেষ জোর দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে, এই জয়কে ‘ভয় ও সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে মানুষের জবাব’ হিসেবে ব্যাখ্যা করেছেন অমিত শাহ। তার মতে, বাংলার মানুষ প্রধানমন্ত্রী মোদীর (Narendra Modi) নেতৃত্বের উপর আস্থা রেখেই এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। একইসঙ্গে দলের সর্বস্তরের নেতৃত্ব ও কর্মীদের তিনি অভিনন্দন জানিয়েছেন, যারা দীর্ঘদিন ধরে কঠিন পরিস্থিতিতে লড়াই চালিয়ে গেছেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও স্পষ্ট বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah)। তিনি বলেন, বাংলার ঐতিহ্য ও গৌরবকে পুনরুদ্ধার করাই এখন মূল লক্ষ্য। চৈতন্য মহাপ্রভু, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শ্যামাপ্রসাদ মুখার্জীর আদর্শে অনুপ্রাণিত হয়ে ‘সোনার বাংলা’ গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে নতুন সরকার। এছাড়াও, এই সাফল্যের পেছনে দলের কর্মীদের আত্মত্যাগ ও সংগ্রামের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন বিজেপি নেতৃত্ব। শূন্য থেকে শুরু করে আজকের এই সাফল্য অর্জন সহজ ছিল না বলে স্বীকার করে তাঁরা জানিয়েছেন, অসংখ্য কর্মীর পরিশ্রম, ত্যাগ এবং দৃঢ়তার ফলেই এই জয় সম্ভব হয়েছে। তাদের এই অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে দল।