Kolkata Police : কলকাতা পুলিশের উদ্যোগের নেশা মুক্তির বার্তা রাজ্য জুড়ে

কলকাতা জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো : আজ ২৬ জুন আন্তর্জাতিক মাদক দিবস । ডিপ্রেশন হোক বা আনন্দের সেলিব্রেশন যে কোনো সময় যে কোনো বয়েসের নারী কিংবা পুরুষ সকলে মাদক দ্রব্য সেবন করে থাকে বর্তমান যুগে। সমীক্ষা অনুযায়ী দেখা গেছে বর্তমান সমাজের এই মাদক দ্রবের প্রতি উন্মাদনা তার অনেক খারাপ প্রভাব রয়েছে। মাদক দ্রবের বিরুদ্ধে এবার অভিনব পদক্ষেপ কলকাতা পুলিশের (Kolkata Police)। কলকাতা পুলিশের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে আলিপুর বডিগার্ড লাইন্সের অডিটোরিয়ামে আন্তর্জাতিক বিশ্ব মাদক দিবস এক অনুষ্ঠান। সকলকে সচেতন করার জন্যই কলকাতা পুলিশদের এই উদ্যোগ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মা, রাজ্যের নারী ও শিশু কল্যান দপ্তরের মন্ত্রী শশী পাঁজা,অভিনেতা অনির্বাণ চক্রবর্তী এবং অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার সহ বিশিষ্টজনেরা। সাংবাদিকদের মুখমুখি হয়ে রাজ্যের নারী ও শিশু কল্যান দপ্তরের মন্ত্রী শশী পাঁজা বলেন, এই মাদক সেবনের বিষয়টি মেন্টাল হেলথ্ অ্যাক্টের (mental health act )মধ্যে পরে। তিনি আরো জানান পশ্চিমবঙ্গে মোট ৭৫ টি সংস্থা রয়েছে যারা ক্লিনিক্যাল এসট্যাবলিস্টমেন্ট অ্যাক্ট (The Clinical Establishments ) আইনে রেজিস্টার করা। মন্ত্রী শশী পাঁজা নিজের বক্তব্যে এই প্রসঙ্গ টেনে তিনি বলেন বেশ কিছু হসপিটালে দেখেছেন মাদক আসক্ত ব্যাক্তিদের মারধর করা হচ্ছে। তিনি অনুরোধের সুরে বলেন মারধর করা সমাধান নয় তাদের কাউন্সিলিং এর মাধ্যমে বোঝানো হোক। তিনি আশ্বাস দেন রাজ্য সরকারের তরফ থেকেও সাহায্য পায় এই অ্যান্টি ড্রাগ সংস্থা গুলি।

আরও পড়ুনঃ Terrorist Killed : জম্মু-কাশ্মীরের উধমপুরে সেনা ও পুলিশের যৌথ অভিযানে নিকেশ এক সন্ত্রাসবাদী, চলছে অভিযান

বূহস্পতিবার রথের আগের দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ (Kolkata Police) কমিশনার মনোজ ভর্মা সহ কলকাতা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে পুলিশের মাদক দ্রব্য পাচারকারীদের থেকে পুলিশ ঘুষ নিচ্ছে এরকম এক ভাইরাল ভিডিওর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন “আমরা সিনিয়র অফিসারদের সাথে সবসময় কথা বলি সকলকে ডিসিপ্লিন শেখানোর চেষ্টা করি। যারা এসব করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যাতে করে এগুলো কমানো যায়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হয় অনুষ্ঠানটির। সকলের কাছে মাদক দ্রব্য সেবনের ক্ষতিকারক দিক সাথে সমাজের কিছু খারাপ সাবধানতা এবং বার্তা দেওয়াই ছিল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT