Mamata Banerjee: ‘DVC-র এবারের ব্যর্থতা শুধু অন্যান্যবারের থেকে বেশিই নয়, অভূতপূর্ব’, বাংলায় বন্যা পরিস্থিতি নিয়ে তোপ মমতার

কলকাতা জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: টানা বৃষ্টি সেই সঙ্গে DVC-এর ছাড়া জলে বিপর্যস্ত বাংলার একাধিক রাজ্য। প্লবিত একাধিক জেলার বিস্তীর্ণ এলাকা। দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। এই নিয়েই DVC-এর বিরুদ্ধে বড় অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। DVC-কে বাংলা-বিরোধী তকমা দিয়ে বলেছেন, “DVC-র “বন্যা নিয়ন্ত্রণ” আবারও বাংলাকে ‘ডুবিয়ে’ দিয়েছে। DVC-র এবারের ব্যর্থতা শুধু অন্যান্যবারের থেকে বেশিই নয়, অভূতপূর্ব।”

তুলে ধরেছেন বিগত কয়েক বছরের জল ছাড়ার খতিয়ান। তোপ দেগে বলেছেন, “স্পষ্টতই, কেন্দ্রের দ্বারা পরিচালিত এই সংস্থাটি ক্রমশ আরো বেশি বেশি করে বাংলা-বিরোধী হয়ে উঠছে। সারা ভারতে কেন্দ্রীয় সরকার যে বাংলা-বিরোধী পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, তার সঙ্গে সাযুজ্য রেখে এই পরিস্থিতিকে দেখতে হবে।
২০২৪ সালের তুলনায় এ বছর DVC-র জল ছাড়ার পরিমাণ ১১ গুণ বেড়েছে, ২০২৩ সালের তুলনায় বেড়েছে ৩০ গুণ!! দক্ষিণবঙ্গে বন্যা ঘটানোর জন্য এটি একটি পরিকল্পিত প্রচেষ্টা। এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, বাংলাকে বিপদে ফেলার জন্য এটা আরো বেশি বেশি করে ঘটাতে থাকা ম্যান-মেড বিপর্যয়।”

তথ্য তুলে ধরে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, “২০২৪ সালের জুন ও জুলাই মাসে DVC থেকে জল ছাড়া হয়েছে: ৪,৫৩৫ লক্ষ কিউবিক মিটার। ২০২৫ সালের জুন ও জুলাই মাসে DVC থেকে জল ছাড়া হয়েছে: ৫০,২৮৭ লক্ষ কিউবিক মিটার এই বছর এই বিপুল ও নজিরবিহীন পরিমাণ জল ছাড়ার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বিধ্বস্ত হয়েছে, বিপুল ফসল নষ্ট হয়েছে, প্রচুর বাঁধ ভেঙেছে, অসংখ্য রাস্তা ভেঙেছে এবং হাজার হাজার মানুষকে ঘরবাড়ি ছাড়তে হয়েছে – তাদের জীবনে বিপর্যয় নেমে এসেছে।” ক্রমগত জল ছাড়া নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য, “বাংলায় বন্যা ঘটানোর জন্য জল ছাড়ার পরিমাণ যেভাবে ক্রমাগত বাড়ছে, তা অত্যন্ত মর্মান্তিক ও উদ্বেগজনক। এর মধ্যে আমি স্পষ্টই গভীর ষড়যন্ত্র দেখতে পাচ্ছি!”

আরও পড়ুন: HIDCO: সংসার চালানো দায়, বেতন বৃদ্ধির দাবি জানিয়ে হিডকো ভবনের সামনে চুক্তিভিত্তিক কর্মীদের বিক্ষোভ

প্রসঙ্গত, বৃষ্টি এবং ডিভিসি-এর ছাড়া জলে প্লাবিত হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বহু জায়গা। শুধু খারাপ নয় অবস্থা অবস্থা শোচনীয়। ত্রান পৌঁছে দিচ্ছে সরকার। বহু মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে। বাংলার মানুষের এই ভোগান্তির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা ডিভিসি-কে দায়ী করেছেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole